ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপির জাতীয় নারী শক্তির ৫৩ সদস্যের কমিটি ঘোষণা

ছবি : সংগৃহীত

নারী নেতৃত্বকে আরও সংগঠিত ও কার্যকর করার লক্ষ্য নিয়ে ‘জাতীয় নারী শক্তি’র ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি।

দলীয় সূত্র অনুযায়ী, এই কমিটির অনুমোদন দিয়েছেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির তালিকা প্রকাশ করা হয়, যা স্বাক্ষর করেন মাহমুদা মিতু।

নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মনিরা শারমিন এবং সদস্য সচিব হয়েছেন মাহমুদা আলম মিতু। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সাঞ্জিদা বুশরা মিশমা এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন মনজিলা ঝুমা।

কমিটির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন নুসরাত তাবাসসুম। পাশাপাশি যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন হাফসা জাহান, নাবিলা তাসনিম, খন্দকার খালেদা আক্তার, আশরেফা খাতুন ও মুনা হাফসা।

এছাড়া যুগ্ম সদস্য সচিব, যুগ্ম মুখ্য সংগঠক, সংগঠক ও সদস্যসহ বিভিন্ন পদে মোট ৫৩ জন নারী নেত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দলীয় নেতাদের মতে, এই নতুন কমিটি দেশের রাজনৈতিক অঙ্গনে নারীদের সক্রিয় অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সংগঠনকে আরও শক্তিশালী করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে আন্দোলন শুরু হয়ে গেছে: জামায়াত আমির

1

ফিফাকে বৃদ্ধাঙ্গুলি, জরিপে মেসিই বিশ্বসেরা, সেরা দশেও নেই রদ

2

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আসিম মুনিরের বৈঠক

3

পশু কোরবানির বিধিনিষেধ বহাল রাখল কলকাতা হাইকোর্ট

4

মেসিকে ছাড়াই আমার একাদশ নিখুঁত : পিয়ার্স মরগান

5

রাজধানীর কালশীর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

6

কঠিন লড়াইয়ের পর শক্তি সঞ্চারে আর্জেন্টাইনরা

7

মধ্যপ্রাচ্যে সংঘাতের শঙ্কা, ব্রেন্ট তেলের দাম ১০৬ ডলার ছাড়া

8

আমরা হরমুজের নিয়ন্ত্রণ নিচ্ছি:বললেন ট্রাম্প

9

আড়ালে পিটিআই নেতাদের সঙ্গে যোগাযোগ

10

পাকিস্তানে বিশেষ সফরে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

11

মিসরের অভিযোগ নাকচ করলো ফিফা

12

কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

13

বেলজিয়ামকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছে ইরান

14

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

15

স্কুল-কলেজে বিজ্ঞান মেলার সুপারিশ

16

পিরোজপুরের নেছারাবাদে অগ্নিকাণ্ডে ১৭ দোকান পুড়ে ছাই

17

অনুশীলনে মেসির শটে ভাঙল ফটোগ্রাফারের ক্যামেরা

18

সারা দেশে বাড়তে পারে তাপমাত্রা, বজ্রসহ বৃষ্টির আভাস

19

রমনায় বিশ্ব পরিবেশ দিবসে বসুন্ধরা শুভসংঘের পরিচ্ছন্নতা অভিযা

20