ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে ৫৪৯ বোতল ভারতীয় মদসহ আটক ৩

ভারতীয় মদসহ আটক তিন মাদক কারবারি

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ধোবাউড়া থানার পুলিশ কলসিন্দুর ঘাটপাড় এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পিকআপ ভ্যান থেকে ১৩ বস্তায় রাখা ৫৪৯ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়।

অভিযানে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন জাহাঙ্গীর আলম (২৭), তানজিমুল মন্ডল (২৩) এবং সাইদুল ইসলাম (৪২)। তাদের মধ্যে জাহাঙ্গীর ও তানজিমুল রংপুর জেলার এবং সাইদুল ইসলাম ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, সরকারের মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠক অনুষ্ঠিত

1

এনসিপির সমর্থনে চট্টগ্রাম সিটি নির্বাচনে মনজুর আলম

2

ফ্যামিলি কার্ডের কারণে বাজেটে কোনো চাপ পড়বে না

3

ইরান যুদ্ধের আঁচে হুমকির মুখে ভারতের কাঁচ শিল্প

4

স্পিকার হিসেবে রেকর্ড ভোট পেয়ে আবারো নির্বাচিত কালিবাফ

5

আজকে সবার মুখোশ ফাঁস করব: মৌসুমী হামিদ

6

ঝিনুকের খোলসের বার্তা থেকে ট্রাম্প হুমকির মামলা

7

চীন সফর শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরলেন ট্রাম্প

8

এভারেস্টে অতিরিক্ত ভিড়, ২ ভারতীয় পর্বতারোহীর মৃত্যু

9

বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা জারি

10

বিশ্বকাপের দুই মাস আগে সৌদি কোচ হার্ভে রেনার্ড বরখাস্ত

11

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ২

12

হাসিনা ও কামালকে ফেরত চায় বাংলাদেশ

13

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু বুধবার

14

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র জ্বালানি সহযোগিতা চুক্তি সই

15

ভিয়েনা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’

16

নৌবাহিনী কলেজে বিজ্ঞান মেলা

17

পশ্চিমবঙ্গে নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে

18

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈশাখী আয়োজন বর্জনের ঘোষণা চারুকলার

19

কাগজশিল্পে শুল্ক-কর কমানোর দাবি

20