অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন

১ নভেম্বর থেকে সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ

পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। আগামী ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত দ্বীপটিতে ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। তবে পরিবেশ সংরক্ষণের স্বার্থে প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটকের যাতায়াতের সীমা নির্ধারণ করেছে সরকার।

রোববার (২৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

অনুমোদিত জাহাজেই যেতে হবে দ্বীপে

নির্দেশনায় বলা হয়েছে, সেন্টমার্টিনে পর্যটক পরিবহনে অনুমোদিত জাহাজ চলাচল অব্যাহত থাকবে। তবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো নৌযানকে দ্বীপে চলাচলের অনুমতি দিতে পারবে না বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও নৌপরিবহন অধিদপ্তর।

দিতে হবে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি

সেন্টমার্টিনে ভ্রমণে যাওয়া প্রত্যেক পর্যটককে পরিবেশ সংরক্ষণ ফি হিসেবে ১০০ টাকা দিতে হবে। এ ফি আদায় এবং সংশ্লিষ্ট পরিবেশগত ব্যবস্থাপনার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে পরিবেশ অধিদপ্তর।

আন্তমন্ত্রণালয় সভায় নেওয়া সিদ্ধান্ত

গত ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার সভার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, সেন্টমার্টিনে পর্যটক চলাচলের ক্ষেত্রে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২০২৫ সালের ২২ অক্টোবর জারি করা আগের নির্দেশনার অন্যান্য বিধানও বহাল থাকবে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এয়ার চায়নার ৪টি ফ্লাইট বাতিল

1

এমবাপ্পের হ্যাটট্রিক দেখে মরিনিও বললেন, ‘অবিশ্বাস্য’

2

জাল সাক্ষরে এদেশের সাধারণ মানুষ টাকা পাচার ; কত টাকা পাচারে

3

খুনিদের ফাঁসি চাইলেন আবু সাঈদের দুই ভাই

4

ব্রাজিলের দুর্বলতা স্পষ্ট, আগের মতো ভয়ংকর নেই

5

যুবরাজ সালমানের অনুরোধে ট্রাম্পের ‘না’

6

ইরানের নেতৃত্বের প্রশংসায় শাহবাজ

7

ওলিসেকে ছাড়া আর্সেনালের বিপক্ষে বায়ার্ন

8

ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

9

শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা,কবে-কখন ম্যাচ

10

মে মাসে ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি

11

এবার এমবাপ্পেকে সিনেটরের হুমকি, ‘তোমার কোনো ধারণাই নেই আমি ক

12

শিয়ান বীচ গেমসে বাংলাদেশের প্রথম পদক গ্রহণ

13

গ্যাস সংকট মোকাবেলায় সরকারের একগুচ্ছ নতুন পরিকল্পনা

14

কেন হঠাৎ ইরানের সঙ্গে সমঝোতায় বাধ্য হলেন ট্রাম্প

15

যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিফাকেও হারাল বেলজিয়াম

16

সময় চাওয়ায় স্পিকার বললেন, বাকি চাহিয়া লজ্জা দেবেন না

17

আমি এখন কার জন্য বাঁচব? মা ও তিন বোনকে হারিয়ে সিফাত

18

চোখের জলে বিশ্বমঞ্চকে রোনালদোর বিদায়

19

ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের রেকর্ড পরিমাণ খরচ প্রকাশ

20