অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

আত্মা দিয়ে জার্সিটা রক্ষা করেছি', অবসরের ঘোষণা আর্জেন্টিনা খেলোয়াড়ের

ছবি: সংগৃহীত



বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হারের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার অভিজ্ঞ সেন্টার-ব্যাক নিকোলাস ওতামেন্দি। ৩৮ বছর বয়সী এই ডিফেন্ডার সামাজিক যোগাযোগমাধ্যমে এক চিঠির মাধ্যমে আর্জেন্টিনার জার্সি গায়ে তাঁর দীর্ঘ ও উজ্জ্বল পথচলার ইতি টানার কথা জানান।

'দ্য জেনারেল' হিসেবে খ্যাত ওতামেন্দির বিদায়ী চিঠিতে লিখেছেন, 

"আজ আমাকে আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন শব্দগুলো লিখতে হচ্ছে। খুব ছোটবেলা থেকেই আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখতাম; ফুটবল আমাকে যত সুযোগ দিয়েছে, তার মধ্যে এটিই সবচেয়ে বড় পাওয়া। এই জার্সিটাকে আমি নিজের আত্মা দিয়ে, গর্বের সাথে এবং কোটি কোটি আর্জেন্টাইনের স্বপ্ন বহনের দায়িত্ব নিয়ে রক্ষা করেছি।

ভাগ্য চেয়েছিল আমার শেষ ম্যাচটি যেন একটি বিশ্বকাপ ফাইনাল হয়। ফলটি আমাদের পক্ষে আসেনি, তবে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছি—এই তৃপ্তি নিয়ে মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি।"

আর্জেন্টিনার সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন:

"আপনাদের এই অকৃত্রিম ভালোবাসার জন্য ধন্যবাদ। যখনই জাতীয় সঙ্গীত বেজে উঠত, মনে হতো আমরা কেবল ১১ জন খেলোয়াড় নই, বরং লাখ লাখ মানুষ একসাথে একই স্বপ্ন নিয়ে মাঠে নেমেছি।"

ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়ে যান, "যারা আজ এই জার্সি পরছ, তাদের হৃদয়ের গভীর থেকে একটি কথা বলতে চাই—কখনও বিশ্বাস হারাবে না। এমন কিছু ধাক্কা আসবে যা পার হওয়া অসম্ভব মনে হতে পারে, তবে যে বা যারা নম্রতা, ত্যাগ এবং ভালোবাসা দিয়ে এই জার্সিকে রক্ষা করে, ফুটবল তাদের পুরস্কৃত করবেই। মাথা উঁচু রাখো, লড়াই চালিয়ে যাও।"

ওতামেন্দির আন্তর্জাতিক ক্যারিয়ার
 
অভিষেক (২০০৯): ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার হাত ধরে ২০০৯ সালে আর্জেন্টিনা জাতীয় দলে ওতামেন্দির অভিষেক ঘটে। এরপর ২০১০ বিশ্বকাপে ম্যারাডোনার অধীনেই তিনি নিজের প্রথম বিশ্বকাপ খেলেন।
 
স্বর্ণযুগ ও কাতার বিশ্বকাপ (২০২২): ক্যারিয়ারের দীর্ঘ এক সময় শিরোপাহীন থাকার পর ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের মাধ্যমে তাঁর ট্রফি অধ্যায় শুরু হয়। এরপর ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিশ্বজয়ের পেছনে ওতামেন্দি রক্ষণভাগে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন এবং টুর্নামেন্টের প্রতিটি ম্যাচের প্রতিটি মিনিট মাঠে ছিলেন।
 
শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট (২০২৬ বিশ্বকাপ): তিনি ২০১০, ২০১৮, ২০২২ এবং ২০২৬ সালের টানা চারটি বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন। ২০২৬ বিশ্বকাপে মূলত বিকল্প খেলোয়াড় হিসেবে ভূমিকা রাখলেও দল ফাইনালে পৌঁছায়। মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হওয়া ম্যাচটিই ছিল তাঁর ক্যারিয়ারের শেষ ম্যাচ।
 
ম্যাচ ও গোল: আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে তিনি মোট ১৩৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং ডিফেন্ডার হওয়া সত্ত্বেও দলের হয়ে ৮টি গোল করেছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প

1

কাজের মাঝে ল্যাপটপ হঠাৎ বন্ধ হয়ে গেলে কী করণীয়

2

যেভাবে স্বামী-স্ত্রীর সম্পর্কে ফাটল ধরায় শয়তান

3

প্রতিদিনই ‘ফুটবল ঈশ্বর’ মেসির সঙ্গে খেলার স্বপ্ন দেখতেন কাস

4

নিজের জীবনের বিনিময়ে সন্তানকে বাঁচালেন ফুটবলারের স্ত্রী

5

বিতর্কে দুঃখ প্রকাশ করলেন রাশেদ প্রধান

6

গোপালগঞ্জের গ্রামে মেসি–নেইমার ভাস্কর্য ও বিশাল পতাকায় বিশ্ব

7

হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী

8

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ

9

ইকুয়েডরের কাছে হার, একটি ভুলকেই দায়ী করলেন জার্মান কোচ

10

বড় অর্থনৈতিক ঝুঁকিতে বিশ্ব, সতর্ক করল আইএমএফ

11

ফাইনাল হারলেও এটাই আর্জেন্টিনার ইতিহাসে সেরা দল

12

সমর্থকদের যাতায়াত খরচ দিচ্ছেন জার্মান ফুটবলাররা

13

শিশুদের কান্নার শব্দ পুঁজি করে ইসরাইলি ফাঁদ

14

৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন শাকিরা

15

কেন নিষিদ্ধ হয়েছিল সালমান শাহকে নিয়ে লেখা বইটি? জেনে নিন

16

মেসিকে বিদায় জানাতে বিশেষ পরিকল্পনা আর্জেন্টিনার

17

মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী

18

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন এন এস রাজা সুব্রামানি

19

‎ফাইনালে না হারলে আর্জেন্টিনার AFA এর প্রেসিডেন্ট ফেঁসে যেত

20