অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনা–মিসর ম্যাচের মতোই রেফারিং চাইলেন ফ্রান্সের কোচ

ছবি: সংগৃহীত



আর্জেন্টিনা–মিসর ম্যাচে ফ্রান্সের রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও ভিএআরের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কেউ কেউ। তবে সেই দলে নেই ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম।

দেশমের বরং চাওয়া, আজ বাংলাদেশ সময় রাত দুইটায় কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ম্যাচেও যেন আর্জেন্টিনা–মিসর ম্যাচের মানের রেফারিং পান। মরক্কো ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে দেশম বলেন, ‘আশা করি, আমাদের রেফারিও মঁসিয়ে লেতেক্সিয়ের মতোই দক্ষ হবেন।’


ফ্রান্স–মরক্কো ম্যাচের রেফারি নির্ধারণ নিয়েও বিতর্ক ছড়িয়ে পড়েছে। এ ম্যাচের পাঁচ রেফারির সবাই আর্জেন্টাইন। সর্বশেষ বিশ্বকাপ ফাইনাল থেকে আর্জেন্টিনার সঙ্গে একধরনের প্রতিদ্বন্দ্বিতা আছে ফ্রান্সের।

এক দেশ থেকে পাঁচ রেফারি নিয়োগ দেওয়া নিয়েও সমালোচনা আছে। মূল রেফারি হিসেবে ফ্রান্স-মরক্কো ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে আর্জেন্টাইন ফাকুন্দো টেলোকে। ২০২২ বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্স-মরক্কো ম্যাচেও তিনি দায়িত্বে ছিলেন।

টেলোর স্বদেশি জুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাড সহকারী রেফারি হিসেবে কাজ করবেন। আরেক আর্জেন্টাইন দারিও হেরেরাকে চতুর্থ রেফারি হিসেবে রাখা হয়েছে। ক্রিস্টিয়ান নাভারো থাকবেন রিজার্ভ সহকারী রেফারি হিসেবে।

এ নিয়ে ফরাসি সংবাদমাধ্যমে সমালোচনা হলেও দেশম বলেছেন, ‘আমি রেফারিদের বিশ্বাস করি। আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়।’

গতবারের মতো এবারও ফাইনালে দেখা হতে পারে আর্জেন্টিনা–ফ্রান্সের। তাই কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে দেশটির পাঁচ রেফারি দেওয়া ঠিক হলো কি না, সমালোচনা আছে এ নিয়েও।

তবে ফ্রান্সের গোলরক্ষক রবিন রিসার গতকাল সংবাদ সম্মেলনে উড়িয়ে দিয়েছেন তা, ‘গত ফাইনালটা থেকে (আর্জেন্টিনার সঙ্গে) আমাদের কিছুটা তিক্ততা আছে। কিন্তু এটা খেলারই অংশ। যদি কোনো রেফারি ম্যাচ পরিচালনার দায়িত্ব পায়, তাহলে তা যোগ্যতার কারণেই পেয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার

1

আজ ফ্রান্স-মরক্কোর কোয়ার্টার ফাইনালে কে জিতবে, জানালো সুপার

2

সিরাজগঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, তিনজন গ্রেপ্তার—উদ্ধার ৪

3

ইউরোপ সফরে বাংলাদেশ দলে যোগ দিলেন হামজা

4

গ্যাস সংকট মোকাবেলায় সরকারের একগুচ্ছ নতুন পরিকল্পনা

5

৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে কর ছাড়

6

সোনিয়ার সাথে বৈঠক : কংগ্রেসে ফিরছেন না মমতা

7

মে মাসের মধ্যেই হাম নিয়ন্ত্রণে আসবে: স্বাস্থ্যমন্ত্রীর আশাবা

8

এবার সৌদিকে রুখে ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

9

ক্যালিফোর্নিয়ায় ২০ হাজার ব্যালট বাতিলের চেষ্টা খারিজ

10

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

11

সরাসরি সামরিক সংঘাতে প্রস্তুত ইরান

12

ফ্রান্স-মরক্কো ম্যাচ পরিচালনায় ৫ রেফারির সবাই আর্জেন্টিনার

13

জার্মানিকে বিদায় করে প্যারাগুয়েতে সাধারণ ছুটি ঘোষণা

14

স্ত্রীর পর্দায় বাধা দিলে কী করবেন স্বামী

15

এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে ড. নাদিমুর রহমান

16

ফ্রান্সের বিপক্ষে তারকা খেলোয়াড়কে পাচ্ছে না মরক্কো

17

হাসনাত আব্দুল্লাহর ‘লাল কার্ড’ পোস্ট ঘিরে তোলপাড়

18

আমিরাত উপকূলে তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা

19

পারিবারিক গল্প নিয়ে আসছে ঈদের নাটক ওয়ারিশ

20