অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুরে একা পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করল আন্দোলনকারীরা

মিরপুরে একা পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করল আন্দোলনকারীরা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের ঘটনা ঘটেছে। গুরুতর আহত ওই পুলিশ সদস্যের নাম সায়মন। বর্তমানে তিনি রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশন থেকে প্রায় ২০০ মিটার দূরে কালশী সড়কে একটি বেসরকারি সুপারশপের সামনে এ ঘটনা ঘটে। হামলার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

লাঠিসোঁটা দিয়ে মারধরের ভিডিও ভাইরাল

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন আন্দোলনকারী পুলিশ সদস্য সায়মনকে ঘিরে ধরে লাঠিসোঁটা দিয়ে মারধর করছেন। কেউ তাঁকে লাঠি দিয়ে আঘাত করছেন, আবার কেউ লাথি মারছেন। তবে ভিডিওতে কয়েকজনকে হামলাকারীদের থামানোর চেষ্টাও করতে দেখা যায়।

পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন

মারধরের ঘটনা নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন। তিনি জানান, আহত পুলিশ সদস্য বর্তমানে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে মঙ্গলবারও মিরপুরে আন্দোলন করেন শ্রমিকেরা। সকাল সাড়ে ৯টার কিছু আগে মিরপুর-১১ ও পল্লবী এলাকায় তাঁরা সড়কে নেমে আসেন।

এ সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান। এ নিয়ে কয়েক দফা বাক্‌বিতণ্ডার পর শ্রমিকেরা যান চলাচল বন্ধ করে দেন এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন।

সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ পুলিশের

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। পরে শ্রমিকেরা বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়ে সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

জবাবে পুলিশ টিয়ারশেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরে ওই এলাকায় যান চলাচল আবার শুরু হয়। দুপুরের পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসে।

শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনাটি ঘটল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০.৫০ টাকা হারে সৌরবিদ্যুৎ কিনছে সরকার, মানতে হবে যেসব শর্ত

1

৩৬ বছরের মধ্যে ব্রাজিলের সবচেয়ে বাজে বিশ্বকাপ

2

সঙ্গীর ভালোবাসা নিয়ে অতিরিক্ত সন্দেহ, কী করবেন?

3

উবারকে ১০০ কোটি ডলার জরিমানা

4

অপ্রতিম হত্যা: আদালতে অভিযোগপত্র দাখিল

5

পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

6

মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখে আলমিরনের বিশ্বকাপ অনিশ্চিত

7

দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্র ম্যাচ ১-১ গোলে ড্র

8

হরমুজে নৌ-মাইনের আঘাতে চার ট্যাংকারে আগুন

9

হরমুজ প্রণালিতে কড়া নিয়ন্ত্রণে ইরান

10

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে চুক্তির প্রয়োজন নেই : ট্রাম্

11

আমরা হরমুজের নিয়ন্ত্রণ নিচ্ছি:বললেন ট্রাম্প

12

কেপ ভার্দের বিপক্ষে গোল করে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

13

জর্ডানকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

14

ঘটনার সময় আমি বাসায় ছিলাম না:কাঠগড়ায় গাজী নজরুল

15

কাঁচা কাঁঠালের স্বাস্থ্যকর বার্গার

16

২০২৬-২৭ ঘাটতি মেটানোই বড় চ্যালেঞ্জ

17

নেতানিয়াহুর সঙ্গে গোপন বৈঠকে হেগসেথ, আলোচনায় কী ছিল

18

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

19

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় মৃত্যু: মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্

20