ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৩২ এএম
অনলাইন সংস্করণ

নিউজিল্যান্ডকে ৩–১ গোলের ব্যবধানে হারিয়েছে মিসর

বিশ্বকাপ ইতিহাসে অবশেষে জয়ের দেখা পেল মিসর। দীর্ঘ ৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে নিজেদের প্রথম বিশ্বকাপ জয় তুলে নিয়েছে আফ্রিকার প্রতিনিধিরা। ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে অনুষ্ঠিত ম্যাচে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে ঐতিহাসিক এই জয় নিশ্চিত করে মোহাম্মদ সালাহর দল।

এর আগে ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ বিশ্বকাপে অংশ নিলেও কোনো ম্যাচে জয়ের মুখ দেখেনি মিসর। আটটি ম্যাচে জয়হীন থাকার পর অবশেষে নবম ম্যাচে এসে কাঙ্ক্ষিত সাফল্য পেল দলটি। ফলে বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায় যোগ হলো মিসরের ফুটবলে।

ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়নি মিসরের জন্য। ১৫ মিনিটে ফিন সারম্যানের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। প্রথমার্ধে সেই ব্যবধান আর কাটিয়ে উঠতে পারেনি মিসর। তবে বিরতির পর সম্পূর্ণ বদলে যায় ম্যাচের চিত্র।

৫৮ মিনিটে মোস্তফা জিকো সমতাসূচক গোল করে মিসরকে ম্যাচে ফেরান। এরপর ৬৭ মিনিটে অধিনায়ক মোহাম্মদ সালাহ গোল করে দলকে এগিয়ে দেন। শেষদিকে ৮২ মিনিটে ত্রেজেগের গোলে জয় নিশ্চিত হয় মিসরের। মাত্র ২৪ মিনিটের ব্যবধানে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় তারা।

সোমবার বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের সিয়াটলে অনুষ্ঠিত এই ম্যাচটি মিসরের ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। প্রথম ম্যাচে শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে ১-১ গোলে ড্র করা মিসর এবার পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়ে গ্রুপ পর্বে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করল।

অন্যদিকে নিউজিল্যান্ড প্রথম ম্যাচে ইরানের সঙ্গে ২-২ গোলে ড্র করলেও মিসরের বিপক্ষে পরাজয়ে কঠিন পরিস্থিতিতে পড়েছে। অন্যদিকে আত্মবিশ্বাসে উজ্জীবিত মিসর এখন পরবর্তী ম্যাচগুলোর দিকে তাকিয়ে রয়েছে নতুন আশা নিয়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতা হাইকোর্টে নিজেই মামলায় লড়লেন মমতা ব্যানার্জী

1

প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

2

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানকে আহ্বান প্রধানমন্ত্রীর

3

দেশের পাঁচ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্ত

4

ওদের ১ জন মেসি থাকলে আমাদের ২৬ জন মেসি আছে

5

সরকারপ্রধানের কড়া বার্তা, পদ হারালেন দুই নেতা

6

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, মারধরের শিকার

7

সরকারকে সময় না দিয়ে লং মার্চ করা অনুচিত : চিফ হুইপ

8

আমেরিকা ছেড়ে আসা মোটেও সহজ ছিল না: মেগান মার্কেল

9

এআই ক্যামেরায় বদলাচ্ছে ঢাকার ট্রাফিক চিত্র

10

ফাইনালের আগে মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা

11

১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির উদ্বেগ

12

নিরাপত্তা চুক্তি ছাড়া নেতানিয়াহুর সাথে বৈঠক নয়: জোসেফ আউন

13

সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্টে আসছে পরিবর্তন

14

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

15

যিনি ফিলিস্তিনিদের কষ্ট অনুভব করেন না, তিনি মানুষ নন: মিসরের

16

ইত্যাদি অনুষ্ঠানে শতাধিক মোবাইল চুরির অভিযোগ

17

বৈশ্বিক বাস্তবতায় জ্বালানি তেলের দাম সমন্বয়: অর্থমন্ত্রী

18

ভিনিসিয়ুসের দুর্দান্ত পারফরম্যান্সের নেপথ্যে যে কারণ

19

দুর্ভেদ্য স্পেনের সামনে ছন্দে থাকা বেলজিয়াম, সেমিফাইনালের লড়

20