অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত



মেয়েদের হকি বিশ্বকাপের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। শনিবার ফাইনালে তারা স্বাগতিক ও ফেভারিট নেদারল্যান্ডসকে হারায়। নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ গোলে ড্র হয়। এরপর শুটআউটে আর্জেন্টিনা জেতে ৩-১ গোলে।

নেদারল্যান্ডস এ নিয়ে টানা চতুর্থবার শিরোপা জিততে চেয়েছিল। ম্যাচের ৩০ মিনিটে তারা এগিয়ে যায়। গোলটি করেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ইয়িব্বি ইয়ানসেন। পুরো টুর্নামেন্টে এটি ছিল তার অষ্টম গোল।

তবে আর্জেন্টিনা হাল ছাড়েনি। ৫৪ মিনিটে মারিয়া গ্রানাত্তো গোল করে সমতা ফেরান। এরপর ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।

এই জয়ে আর্জেন্টিনা তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতল। ২০১০ সালের পর এই প্রথম তারা আবার চ্যাম্পিয়ন হলো। চার বছর আগে ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরেছিল আর্জেন্টিনা। এবার সেই হারের প্রতিশোধও নেওয়া হলো তাদের।

এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বেলজিয়াম অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারায়। এই জয়ে ১৯৭৮ সালের পর প্রথমবারের মতো ব্রোঞ্জ পদক জেতে বেলজিয়াম। ম্যাচের একমাত্র গোলটি করেন শার্লট অঁগ্লেবার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনা

1

খেলোয়াড় সংকটে বার্সেলোনার ম্যাচ বাতিল

2

দুপুরের মধ্যে ১৮ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা

3

আর্জেন্টিনা–মিশর ম্যাচে ‘ইচ্ছাকৃত পক্ষপাতের কোনো প্রমাণ পাইন

4

ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো

5

পানির বোতলে ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডানের নকল ধরা পড়ল

6

মেসির বাবার মৃত্যুর গুজব ছড়িয়ে চাকরি গেল আর্জেন্টাইন সাংবা

7

৯ নভেম্বর বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

8

বিশ্বকাপে ইতিহাস গড়ল আফ্রিকার ৯ দেশ

9

বাগেরহাটে রোগীর স্বজনদের বিরুদ্ধে একমাত্র নারী চিকিৎসককে হেন

10

ইরান যুদ্ধের ১০০ দিন: ট্রাম্পের ওপর বাড়ছে রাজনৈতিক চাপ

11

৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে কর ছাড়

12

পাঁচ খাতে জাপানি বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

13

৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্

14

ছাত্রীকে অশালীন মন্তব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরকর্ম

15

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

16

ফিটনেস নিয়ে প্রশ্নে সাংবাদিককে পাল্টা জবাব রোনালদোর

17

রক্তচাপ বৃদ্ধিতে কফির ভূমিকা কতটা?

18

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার অবনতি: ৯ নদীর পানি বিপৎসীমার ওপরে

19

ইউরোপে অস্থিরতা দীর্ঘায়িত হলে চাপে পড়তে পারে বাংলাদেশের পোশা

20