অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ফাইনালের আগে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরল আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত




 বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিবিরে এল আরেক আনন্দের বার্তা। ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে লিওনেল মেসির দল। ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেওয়ার পাশাপাশি আলবিসেলেস্তেরা পেছনে ফেলেছে ফ্রান্সকে।

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের ফলে ২৬.৯০ পয়েন্ট যোগ হয়েছে আর্জেন্টিনার নামের পাশে। বর্তমানে তাদের মোট পয়েন্ট ১৯৭০.৩৭। এর ফলে দীর্ঘদিনের শীর্ষস্থান হারিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে ফ্রান্স। ফরাসিদের বর্তমান সংগ্রহ ১৯৪৮.৯৭ পয়েন্ট। গত ২ জুলাই আর্জেন্টিনাকে সরিয়ে শীর্ষস্থানে উঠে এসেছিল ফ্রান্স, তবে সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ ব্যবধানে হারের পর তাদের শীর্ষস্থান হুমকির মুখে পড়েছিল।

তালিকায় সবচেয়ে বড় চমক দেখিয়েছে স্পেন। ফ্রান্সের বিপক্ষে দুর্দান্ত জয় এবং ফাইনালে জায়গা করে নেওয়ায় ৩০.৮২ পয়েন্ট অর্জন করেছে স্প্যানিশরা। ১৯৬৫.৬১ পয়েন্ট নিয়ে তারা এখন টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে। বিশ্বকাপের আগে স্পেন ছিল তৃতীয় স্থানে, তবে এখন তারা শিরোপা জয়ের নেশায় দ্বিতীয় অবস্থানে থেকে ফাইনালে নামবে।

বিশ্বকাপে ২১ রেকর্ডের মালিক মেসি, অপেক্ষায় আরও নতুন ইতিহাস
তালিকায় চতুর্থ স্থানে রয়েছে সেমিফাইনালে পরাজিত দল ইংল্যান্ড (১৮৮৯.৪২ পয়েন্ট)। পঞ্চম স্থানে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (১৮০৪.৯২ পয়েন্ট)। এছাড়া ষষ্ঠ থেকে দশম স্থানে রয়েছে যথাক্রমে মরক্কো, পর্তুগাল, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং মেক্সিকো।

১৯ জুলাই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা বনাম স্পেনের লড়াইটি শুধু শিরোপা জয়ের জন্য নয়, বরং র‌্যাংকিংয়ের শীর্ষস্থান পাকাপোক্ত করার জন্যও একটি বড় সুযোগ। ফাইনালের পর এই তালিকায় আরও বড় রদবদল আসার প্রবল সম্ভাবনা রয়েছে।
 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ থেকে প্রাথমিক বিদ্যালয়ে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শুরু

1

হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে বিপর্যয়

2

প্রেম ও রোমান্স নির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধে আইনি নোটিশ

3

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

4

অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত রোমানিয়ার প্রধানমন্ত্রী

5

চোখের গুনাহ থেকে বাঁচতে যে ৫ আমল করবেন

6

বাগেরহাটে রোগীর স্বজনদের বিরুদ্ধে একমাত্র নারী চিকিৎসককে হেন

7

ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ

8

অথৈ সাগরে হাবুডুবু খাওয়া এক মায়ের ৩৮ বছরের সংগ্রাম! ফিরলেন স

9

ব্রিটেনের প্রধানমন্ত্রী দৌড়ে এগিয়ে অ্যান্ডি বার্নহ্যাম

10

'ইরানের হামলায়' নিহত নারী যোদ্ধা কনিষ্ঠ কুর্দি

11

নেইমারকে নিয়ে ভাইরাল ‘রাগ করলা’ ট্রেন্ডে মেতেছে ফিফা

12

দুই জোটের ৫১ আসন করে, সরকার গঠনে গুরুত্বপূর্ণ আরব দল

13

রূপগঞ্জে টেক্সটাইল কারখানায় কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রম

14

হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন

15

স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে ফিরছেন নেইমার

16

সারা দুতার্তের অভিশংসন বিচার শুরু হচ্ছে আগামী সপ্তাহে

17

ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় ওবামার নিন্দা

18

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুতে অবহেলার প্রমাণ পাওয়া

19

২০২৬ বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠছে আজ

20