অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল? এগিয়ে কারা

ছবি: সংগৃহীত




আন্তর্জাতিক ফুটবলের দীর্ঘ ইতিহাসে  আর্জেন্টিনা বনাম ব্রাজিল এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল একাধিকবার মুখোমুখি হলেও ফুটবলবিশ্বের সবচেয়ে বড় মঞ্চ তথা ফিফা বিশ্বকাপে তাদের দেখা হয়েছে মাত্র চারবার। বিশ্বমঞ্চের এই চারবারের দেখায় জয়ের পরিসংখ্যানে আর্জেন্টিনার চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে সেলেসাওরা।

দ্য সকার ওয়ার্ল্ডকাপস জানায়, বিশ্বকাপের মঞ্চে দুই পরাশক্তির প্রথম দেখা হয়েছিল ১৯৭৪ সালের বিশ্বকাপে। সেবার পশ্চিম জার্মানিতে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে হারিয়েছিল ব্রাজিল। এর ঠিক পরের আসরে অর্থাৎ ১৯৭৮ সালে আর্জেন্টিনার ঘরের মাঠে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হয় এই দুই দল। তবে সেই ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছিল।

পরে ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপে আবারও এই দুই পরাশক্তি একে অন্যের মুখোমুখি হয় এবং সেবারও আর্জেন্টিনাকে ৩-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে মাঠ ছাড়ে ব্রাজিলিয়ানরা।

তবে বিশ্বকাপে ব্রাজিলের এই একচেটিয়া আধিপত্যের অবসান ঘটে ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে। নকআউট পর্বের তথা শেষ ষোলোর সেই ঐতিহাসিক ও উত্তেজনাপূর্ণ ম্যাচে ক্লদিও ক্যানিজিয়ার করা একমাত্র দর্শনীয় গোলে ব্রাজিলকে ১-০ ব্যবধানে পরাজিত করে প্রথমবার বিশ্বকাপের মঞ্চে জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা। সেই ম্যাচে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার পাস থেকে গোলটি করেছিলেন ক্যানিজিয়া। ১৯৯০ সালের পর এখন পর্যন্ত বিশ্বকাপের মূল মঞ্চে এই দুই দলের আর কোনো দেখা হয়নি।

সামগ্রিক হিসাব অনুযায়ী, বিশ্বকাপে হওয়া ৪টি ম্যাচের মধ্যে ব্রাজিল জয় পেয়েছে ২টিতে, আর্জেন্টিনা জিতেছে ১টি ম্যাচে এবং বাকি ১টি ম্যাচ ড্র হয়েছে। ফলে বিশ্বকাপের মঞ্চে জয়ের দিক থেকে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ব্রাজিল একটি জয়ের ব্যবধানে এগিয়ে রয়েছে।

তবে বিশ্বকাপ বাদে কোপা আমেরিকা ও অন্যান্য আন্তর্জাতিক টুর্নামেন্টসহ সর্বমোট অফিসিয়াল ম্যাচের মুখোমুখি পরিসংখ্যানে দুই দলের জয়-পরাজয়ের হিসাব অত্যন্ত কাছাকাছি এবং তা সবসময়ই এক চুল পরিমাণ ব্যবধানে ওঠানামা করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের বল প্রয়োগ নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি, মুখ খুললেন আইজিপ

1

আর্জেন্টিনাকে হারতে বাধ্য করা হয়েছিল: আন্দ্রেস ডুকা

2

‘মহানগর ২’ ছাড়ার কারণ জানালেন ইমরান

3

মার্কিন হিসাব উল্টে দ্রুত সামরিক শক্তি পুনর্গঠন করছে ইরান

4

আজ ৫৩তম জন্মদিন শচীন টেন্ডুলকারের

5

আটলান্টাকে হারাল মায়ামি মেসির গোল কত

6

সাংবাদিকদের ক্যামেরায় কথা বলতে চান না কুড়িগ্রামের ডিসি, ধরে

7

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

8

রান্নার ঝামেলা ছাড়াই ১০ মিনিটে বানিয়ে নিন ৭ পুষ্টিকর খাবার

9

সকালের যে ৬ অভ্যাসে নিঃশব্দে ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার লিভার

10

বিশ্বকাপ দেখতে কর্মকর্তাদের দেরিতে কাজ করার অনুমতি জর্ডানের

11

নিষিদ্ধ ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

12

দুবাইয়ে শপিং মলে ডেকে বেনজীরকে আটক

13

বিশ্বকাপে খেলতে ইরানের ১০ শর্ত

14

ঋণের চাপ ও সাইবার ঝুঁকি, বাংলাদেশের আর্থিক খাতে বাড়ছে চ্যালে

15

অপ্রত্যাশিত প্রশ্নে বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফুটবলারকে বিব্রত ক

16

বিশ্বকাপ ইতিহাসে হ্যাটট্রিক করে নতুন মাইলফলক মেসির

17

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় বাড়ছে চাপ

18

রদ্রিকে দলে ভেড়াতে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলল বার্সেলোনা

19

রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন

20