ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

শিশুদের জন্য বই লিখলেন জামাল মুসিয়ালা

সংগৃহীত ছবি

মাঠের পারফরম্যান্সের বাইরে এবার নতুন এক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন বায়ার্ন মিউনিখের তরুণ তারকা জামাল মুসিয়ালা। জার্মান এই মিডফিল্ডার শিশুদের জন্য নিজের জীবনের অভিজ্ঞতা ও ফুটবল যাত্রা নিয়ে দুটি বই রচনায় যুক্ত হয়েছেন।

জার্মান সংবাদমাধ্যম বিল্ডের প্রতিবেদনে জানা গেছে, সাংবাদিক জুলিয়েন উলফের সঙ্গে যৌথভাবে মুসিয়ালা দুটি শিশুতোষ বই লিখেছেন। বই দুটির নাম রাখা হয়েছে ‘আমার ফুটবল যাত্রার শুরু’ এবং ‘বায়ার্নে আমার পথচলা’। বই দুটি প্রকাশ করেছে ওয়েটিঙ্গার প্রকাশনী।

প্রতিটি বইয়ের দাম নির্ধারণ করা হয়েছে ১২ ইউরো। বিশেষভাবে সাত বছর বা তার বেশি বয়সী শিশুদের কথা মাথায় রেখে বইগুলো তৈরি করা হয়েছে। যারা পড়াশোনায় তুলনামূলকভাবে দুর্বল, তাদের জন্য বড় অক্ষর ও ছোট ছোট অনুচ্ছেদে সহজভাবে গল্পগুলো উপস্থাপন করা হয়েছে।

বইয়ের ভেতরে ২৩ বছর বয়সী মুসিয়ালা নিজের শৈশব, ফুটবলে প্রথম যাত্রা এবং বায়ার্ন মিউনিখে তার ক্যারিয়ারের শুরুর দিকের নানা অভিজ্ঞতা তুলে ধরেছেন। গল্পগুলোকে আরও আকর্ষণীয় করতে সেখানে কমিক স্টাইলের ভিজ্যুয়াল উপস্থাপনাও যুক্ত করা হয়েছে।

সাধারণত ফুটবলারদের জীবনী বা আত্মজীবনী ক্যারিয়ারের শেষ পর্যায়ে প্রকাশ পেলেও মুসিয়ালা ক্যারিয়ারের মধ্যভাগেই শিশুদের জন্য নিজের গল্প তুলে ধরায় উদ্যোগটি আলাদা নজর কাড়ছে। এটি তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করার একটি ভিন্নধর্মী প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

মাঠে যেমন তিনি প্রতিভার স্বাক্ষর রাখছেন, তেমনি এই সাহিত্য উদ্যোগে যুক্ত হয়ে ভক্তদের সামনে ভিন্ন এক পরিচয়ে হাজির হয়েছেন মুসিয়ালা। বই দুটি পাঠকমহলে কতটা সাড়া ফেলে, সেটিই এখন আগ্রহের বিষয় হয়ে উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি মো. সাহ

1

দ্রব্যমূল্যে অস্থির জনজীবন

2

জ্বালানি নিরাপত্তা বিষয়ে আলোচনা করতে সিঙ্গাপুরে অস্ট্রেলিয়ার

3

বিদ্যুতের দাম বাড়ানোর চিন্তায় মরিয়া সরকার

4

ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ফুয়াদ

5

আমিরাত উপকূলে তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা

6

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

7

আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিত করলেন ট্রাম্প

8

ইতিহাসের রাজকীয় পাত থেকে মতিঝিলের খাবার দোকান

9

সাংবাদিককে প্রকাশ্যে হামলার হুমকি ছাত্রদল নেতার

10

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘিরে কাতার-পাকিস্তানের জরুরি

11

হাসিনাকে ফেরাতে রাতের আঁধারে যুবলীগের শপথ গ্রহণ

12

১৩ মে চীন সফরে যাচ্ছেন ট্রাম্প

13

যেসব কারণে মমতার দলের ভরাডুবি

14

গ্রিনল্যান্ডে মার্কিন কনস্যুলেট উদ্বোধনের বিরুদ্ধে বিক্ষোভ

15

বৈদেশিক বাজারে ভারতীয় রুপির রেকর্ড দরপতন

16

যেকোনো সময় ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি শেষ হতে পারে: নেতানিয়াহুর

17

যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি বাস্তবায়নে সম্মত ইউরোপীয় ইউনিয়

18

৫ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

19

জনগণের স্পষ্ট রায়কে অস্বীকার করছে সরকার ; আখতার

20