ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

হলান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

আর্লিং হলান্ডের দুর্দান্ত জোড়া গোলের ওপর ভর করে সেনেগালকে ৩-২ ব্যবধানে হারিয়েছে নরওয়ে। এই জয়ের ফলে ‘আই’ গ্রুপ থেকে ফ্রান্সের পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে তারা।

নিউইয়র্কের নিউজার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৪৩তম মিনিটে নরওয়েকে এগিয়ে দেন মার্কুস হোমগ্রেন পেদারসেন। সেনেগালের ডিফেন্ডার কালিদু কুলিবালির ভুল পাস থেকেই সুযোগ তৈরি হয় এবং তা কাজে লাগিয়ে গোল করেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন আর্লিং হলান্ড। দ্রুত পাল্টা আক্রমণে মার্টিন ওডেগার্ডের নিখুঁত পাস পেয়ে বক্সে ঢুকে প্রথম স্পর্শেই জোরালো শটে গোল করেন নরওয়ের তারকা ফরোয়ার্ড।

সেনেগাল অবশ্য দ্রুতই ম্যাচে ফিরে আসে। ৫৩তম মিনিটে ইসমাইলা সার শক্তিশালী শটে গোল করে ব্যবধান কমান। সাদিও মানের দারুণ ফ্লিক থেকে তৈরি হয় সেই আক্রমণ।

তবে মাত্র পাঁচ মিনিট পর আবারও গোলের দেখা পান হলান্ড। বক্সের ভেতর সেনেগালের রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে প্যাট্রিক বার্গের ক্রসে দুর্দান্ত ভলিতে বল জালে পাঠান তিনি। এটি ছিল নরওয়ের হয়ে তার ৫২ ম্যাচে ৫৯তম গোল।

নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে আবারও গোল করে ব্যবধান কমায় সেনেগাল। ইসমাইলা সার দ্বিতীয় গোল করে দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর সমতা ফেরানো সম্ভব হয়নি।

শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে। এই জয়ে তাদের নকআউট পর্ব নিশ্চিত হয় এবং দলটি বিশ্বকাপে শক্ত অবস্থান তৈরি করে নেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি সরকারের দ্বিতীয় একনেক বৈঠক আজ

1

যুক্তরাষ্ট্রের চাপে আত্মসমর্পণ করবে না ইরান: পেজেশকিয়ান

2

যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিফাকেও হারাল বেলজিয়াম

3

আর্জেন্টিনাকে আমরা ১-০ গোলে হারাব: কেপ ভার্দের প্রেসিডেন্ট

4

দেখতে ইয়ামালের মতো, ভারতের তরুণের হৃদয়ে আঁকা মেসির ছবি

5

টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে রাজা চার্লস

6

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় যেকোনো দিন

7

বলসোনারোর সাজা কমানোর আইন স্থগিত করল ব্রাজিলের সুপ্রিম কোর্ট

8

ফিনল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপের আগে জার্মানির শক্তির বার্তা

9

বাড়িতে ডেকে নিয়ে যুবককে হত্যা

10

উত্তরায় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হেনস্তার অভিযোগ

11

তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ

12

রুবেল হোসেনকে বিদায়ী বিশেষ সম্মাননা দিল বিসিবি

13

আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি নিয়ে আলোচনা ইতিবাচক, বললেন অর্থ

14

সারা দেশে দুই দিন বন্ধ থাকবে এলপিজি বিক্রি

15

জাতীয় দল থেকে অবসর নিলেন মেসি

16

তাপপ্রবাহ ও লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

17

কবে অবসর নেবেন রোনালদো, জানালেন নিজেই

18

ডাকসু নির্বাচনে মোট মনোনয়ন ফরম বিক্রি ৬৫৮টি

19

নাভি পিল্লের নোবেল জয়ের পরপরই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষ

20