ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

হামের প্রকোপে নিভে গেছে কিছু আলো : সাকিব

সাকিব আল হাসান

সাকিব আল হাসান হামের প্রকোপে শিশু মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি হারিয়ে যাওয়া শিশুদের স্মরণ করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

ফেসবুকে প্রকাশিত এক ফটোকার্ড পোস্টে সাকিব লেখেন, “শিশুর হাসিতে যে পৃথিবী বেঁচে থাকে, সেই পৃথিবীর কিছু আলো আজ হামের প্রকোপে নিভে গেছে।” তিনি আরও বলেন, হারিয়ে যাওয়া প্রতিটি কোমল প্রাণের জন্য তার গভীর শোক ও প্রার্থনা রয়েছে।

দেশজুড়ে শিশুমৃত্যুর ঘটনায় তৈরি হওয়া উদ্বেগ ও শোকের আবহে সাকিবের এই বার্তা সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভক্ত ও অনুসারীদের অনেকেই তার মানবিক অবস্থানকে ইতিবাচকভাবে দেখছেন।

ক্রিকেট মাঠের বাইরেও বিভিন্ন সামাজিক ও মানবিক ইস্যুতে নিয়মিত মতামত প্রকাশ করে থাকেন সাকিব আল হাসান। সাম্প্রতিক এই ঘটনায়ও তিনি সহমর্মিতার বার্তা দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন সাবেক এই অধিনায়ক। জানা গেছে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আর দেশে ফেরেননি। সাবেক সংসদ সদস্য হিসেবে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক পরিমণ্ডলে অবস্থান করছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে মিসাইল হামলার দাবি

1

হরমুজ প্রণালী ও পারমাণবিক ইস্যুতে অনড় ইরান

2

সংবাদ সম্মেলনে অগ্রগতি জানালেন ট্রাম্প-পুতিন

3

দক্ষিণ কোরিয়াকে হেলিকপ্টার বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

4

এআই ক্যামেরায় বদলাচ্ছে ঢাকার ট্রাফিক চিত্র

5

হটস্পট ৩০ উপজেলায় হাম সংক্রমণ কমছে

6

এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

7

হাওরাঞ্চলের ৬ জেলায় আজ থেকে ধান-চাল সংগ্রহ শুরু

8

ঘুষ ছাড়া সেবা মেলে না!

9

জাতীয় সংসদে ১২টি বিল পাস

10

পরিচ্ছন্নতাকর্মীদের পারিশ্রমিক মেরে খাওয়ার ঘটনা শুনে অবাক তা

11

অতিরিক্ত হাসিল ও ভিড় এড়াতে খামারমুখী কুমিল্লার ক্রেতারা

12

আপিলেও বাতিল মনিরা শারমিন-এর মনোনয়নপত্র

13

দেশজুড়ে হামের টিকাদান ক্যাম্পেইন শুরু

14

পেজ ফিরে পেলেন ভাইরাল তাজু

15

মোদিকে বন্ধু পুতিনের ফোন, কথা হলো যা নিয়ে

16

কুড়িগ্রামের চরে বিজিবির ফ্রি মেডিক্যাল ক্যাম্প

17

ইরানের ১৪ দফা প্রস্তাব পর্যালোচনা করছেন ট্রাম্প

18

হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্র-বাহরাইনের প্রস্তাবের কড়া সমালোচনা

19

মধ্য এশিয়ার খনিজ সম্পদে পশ্চিমাদের নজর, চিন্তিত রাশিয়া

20