অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

২৭ গোলের তাণ্ডব! অনূর্ধ্ব-১৮ বিশ্বকাপে ভারতকে বিধ্বস্ত করল বেনিন

২৭ গোলের তাণ্ডব! বিশ্বকাপে ভারতকে বিধ্বস্ত করল বেনিন

চীনে চলমান অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপে ভারতের বিপক্ষে অবিশ্বাস্য জয় পেয়েছে আফ্রিকার দেশ বেনিন। মঙ্গলবার সুজৌতে অনুষ্ঠিত ৮০ মিনিটের ম্যাচে ভারতকে ২৭-০ গোলে হারিয়েছে দলটি। ম্যাচজুড়ে বেনিনের আক্রমণের সামনে কার্যত অসহায় হয়ে পড়ে ভারতীয় যুবারা।

এক ম্যাচেই চার গোল তিন খেলোয়াড়ের

বেনিনের হয়ে জন ইথান হুন্তিনমে, ফ্রাঁসোয়া আদিসা ও ওসভালদো সেমেভো লোকো চারটি করে গোল করেন। এ ছাড়া ইজুদিন বুকারি করেন হ্যাটট্রিক। ভারতের দুটি আত্মঘাতী গোলও ব্যবধান বাড়িয়ে দেয়।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বেনিন। অন্যদিকে, প্রতিপক্ষের আক্রমণ সামলাতে হিমশিম খেতে হয় ভারতীয় দলকে। শেষ পর্যন্ত ২৭ গোল হজম করে বড় ব্যবধানে পরাজিত হয় তারা।

দুই ম্যাচে ৩৪ গোল, একটিও হজম করেনি বেনিন

চলতি টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে রয়েছে বেনিন। নিজেদের প্রথম ম্যাচে কাতারকে ৭-০ গোলে হারিয়েছিল দলটি। এবার ভারতের বিপক্ষে ২৭ গোল করে দুই ম্যাচে তাদের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩৪। বিপরীতে এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি তারা।

টানা দুই জয়ে ‘বি’ গ্রুপ থেকে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে বেনিন।

গ্রুপসেরা হওয়ার লড়াই আজ

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ চীনের দ্বিতীয় দলের মুখোমুখি হবে বেনিন। দুই দলই প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় এই ম্যাচের ফলের ওপর নির্ভর করছে গ্রুপসেরা নির্ধারণ।

বেনিনের সামনে এখন লক্ষ্য গ্রুপ পর্বের দুর্দান্ত ছন্দ ধরে রেখে পরের রাউন্ডে এগিয়ে যাওয়া। অন্যদিকে, ভারতের জন্য ২৭ গোলের এই হার টুর্নামেন্টের অন্যতম বড় ধাক্কা হয়ে থাকল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ছে বিবাহবিচ্ছেদ, বছরে ৪৮০৩ তালাক

1

প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকা বাংলাদেশের আর্জেন্টিনা-প্রেম

2

বিশ্বকাপের ফাইনাল মঞ্চ মাতাবেন শাকিরা

3

বিরল পূর্ণ সূর্যগ্রহণে দিনেই নেমে আসবে অন্ধকার

4

বিদায়ের পরও স্টেডিয়াম পরিষ্কার করে প্রশংসায় ভাসছেন জাপান

5

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক

6

আমার কাছে পুরো বিষয়টিই এক বিশাল প্রহসন: মেসির গোল্ডেন বল না

7

ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

8

তারুণ্যের ভিড়ে বিশ্বকাপে নজর কাড়বেন ৮ ‘বয়স্ক’ ফুটবলার

9

দেশের পাঁচ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্ত

10

জ্বালানির দাম দ্রুত না কমালে ‘বড় সমস্যার’ হুঁশিয়ারি ট্রাম্

11

জ্বালানি সংকটে এশিয়ার শেষ ভরসা কয়লা

12

সৌদি থেকে বড় জ্বালানি তেল চালান দেশে, সরবরাহে ফিরছে স্বস্তি

13

টাঙ্গাইলে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

14

জামালপুরের কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে নিহত ২

15

স্ত্রীর পর্দায় বাধা দিলে কী করবেন স্বামী

16

ঘুমন্ত অবস্থায় সা'পে'র কা'ম'ড়, প্রা'ণ গে'ল শি'শু'র

17

হাসপাতালে অনেকটা সুস্থ আছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু:

18

এফএ কাপের শেষ চারে কার প্রতিপক্ষ কে

19

চলতি মাসেই যুক্তরাষ্ট্রের ভিসার নিয়মে আসছে বড় পরিবর্তন

20