অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

‘কী জাদু করিয়া মেসি মায়া লাগাইছে’ বাংলায় ফিফার পোস্ট

লিওনেল মেসি। ছবি: এপি





‘কী জাদু করিয়া মেসি মায়া লাগাইছে’;  প্রখ্যাত বাউল সম্রাট শাহ আবদুল করিমের লেখা ও সুর করা গান দিয়ে লিওনেল মেসির জাদুকরী খেলাকে এভাবেই ফুটিয়ে তুলেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে মেসির চিরচেনা উদযাপনের একটি ছবি পোস্ট করে এই বাংলা ক্যাপশন দিয়েছে তারা। 


ছবিতে উল্লেখ করা হয়েছে মেসির বর্তমান বিশ্বকাপ গোলসংখ্যা ১৮। এছাড়া মূল পোস্টের ক্যাপশনে আরও লেখা হয়েছে, ‘মেসি রেকর্ডকেও ড্রিবল করে গেলেন!’

ফিফার এই বিশেষ পোস্টের পেছনে রয়েছে মেসির অবিশ্বাস্য এক বিশ্বকাপ অভিযান। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে শুধু আর্জেন্টিনাকে নকআউট পর্বে তোলেননি, বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার মুকুটও নিজের করে নিয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮-তে। ফলে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড পেছনে ফেলে ইতিহাসের শীর্ষে উঠে গেছেন তিনি। মাত্র ২৮ ম্যাচে এই কীর্তি গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

তবে ম্যাচটি মেসির জন্য শুধুই সাফল্যের ছিল না। প্রথমার্ধে একটি পেনাল্টি মিস করেন তিনি। আর সেই ব্যর্থতার মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের অনাকাঙ্ক্ষিত রেকর্ডও নিজের করে নেন। এর আগে ঘানার সাবেক স্ট্রাইকার আসমোয়াহ জিয়ানের সঙ্গে যৌথভাবে দুটি পেনাল্টি মিসের রেকর্ড ছিল তার। অস্ট্রিয়ার বিপক্ষে ব্যর্থ হওয়ার পর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনে।

মেসির পেনাল্টি মিসের সঙ্গে আরেকটি রেকর্ডও যুক্ত হয়েছে আর্জেন্টিনার নামে। টাইব্রেকার বাদে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি পাঁচটি পেনাল্টি মিস করেছে এখন আর্জেন্টিনা। এই তালিকায় মেক্সিকো, ব্রাজিল, সুইডেন, পোল্যান্ড, ইতালি ও ঘানা রয়েছে যৌথভাবে দ্বিতীয় স্থানে, যাদের প্রত্যেকের পেনাল্টি মিসের সংখ্যা তিনটি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিলহজের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

1

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

2

এক বছরের মহাকাশ মিশনে নভোচারী পাঠাল চীন

3

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর

4

নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ

5

আধুনিক যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন কৌশলের নির্দেশ

6

স্পেসএক্সের আইপিওতে শেয়ার মূল্য ১৩৫ ডলার

7

অনলাইন পোস্টের জেরে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড

8

রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন

9

বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে: জ্বা

10

পশ্চিমবঙ্গে গরুর মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা ঘিরে উত্তেজনা

11

‘কবুল’ ছাড়াও যেসব শব্দে ইসলামে বিয়ে সম্পন্ন হতে পারে

12

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভানুয়াতুর

13

জাতীয় দল থেকে অবসর নিলেন মেসি

14

ট্রাম্প কি আগের চেয়েও বেশি সংকটে?

15

এমবাপ্পে–হলান্ডকে পেছনে ফেলার দিনে বার্সার ৯১ বছর পুরোনো রেক

16

দুইয়ের বেশি সন্তান নিলেই মিলবে নগদ অর্থ

17

বিশ্বকাপ শুরুর দিনেই টিকিট কেলেঙ্কারি

18

ভায়াগ্রা, নিষিদ্ধ ক্রিমসহ বিমানবন্দরে কোটি টাকার পণ্য জব্দ—চ

19

এইচএসসি অভিন্ন প্রশ্নপত্র

20