অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

সংস্কার বাস্তবায়নে ১১ দলের নতুন কমিটি গঠনের প্রস্তুতি

গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়াতে নতুন একটি জাতীয় কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষে জনমত তৈরি এবং আন্দোলন জোরদার করাই হবে প্রস্তাবিত এই কমিটির প্রধান লক্ষ্য। এতে বিরোধী দলের সংসদ সদস্যদের পাশাপাশি জোটের বিভিন্ন দলের দ্বিতীয় সারির নেতা এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের রাখার পরিকল্পনা করা হচ্ছে।

জোটের নেতাদের ভাষ্য অনুযায়ী, গণভোটের রায় অনুসারে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং জুলাই সনদের সংস্কার প্রস্তাব বাস্তবায়নে জনমত তৈরি করা হবে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অংশীজনের সঙ্গে আলোচনা এবং দেশজুড়ে কর্মসূচির মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চায় ১১-দলীয় ঐক্য।

জামায়াত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৭ অক্টোবর রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠকে নতুন কমিটি গঠনের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়। সেখানে কমিটির সম্ভাব্য সদস্য ও কার্যক্রম নিয়ে একটি খসড়া রূপরেখাও তৈরি করা হয়েছে।

বিরোধী জোটের একাধিক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতার তথ্য অনুযায়ী, প্রস্তাবিত কমিটির নাম ‘সংবিধান সংস্কার বাস্তবায়ন কমিটি’ অথবা ‘সংস্কার বাস্তবায়ন পরিষদ’ রাখা হতে পারে। কমিটির সদস্যসংখ্যা ১৫ থেকে ২১ জনের মধ্যে রাখার আলোচনা চলছে। তবে নাম, সদস্যসংখ্যা ও সাংগঠনিক কাঠামো এখনো চূড়ান্ত হয়নি। জোটের পরবর্তী শীর্ষ পর্যায়ের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

বিরোধী দলের নেতারা জানান, গত ১৭ ফেব্রুয়ারি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তাঁদের সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। সেই শপথের মাধ্যমে সংস্কার বাস্তবায়নের বিষয়ে তাঁদের একটি দায়িত্ব তৈরি হয়েছে। এই দায়িত্ব পালনের অংশ হিসেবেই নতুন জাতীয় কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

জামায়াতের সংসদ সদস্য নাজিবুর রহমান প্রথম আলোকে বলেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার পর তাঁদের দায়িত্ব রয়েছে। তাই চুপচাপ বসে থাকার সুযোগ নেই। এ লক্ষ্যেই সংস্কার বাস্তবায়ন পরিষদ গঠনের আলোচনা শুরু হয়েছে। তবে বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

১১-দলীয় ঐক্যের একটি শরিক দলের শীর্ষ নেতা বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণকে সচেতন করা এবং সরকারের ওপর চাপ সৃষ্টি করাই বিরোধী দলের প্রধান করণীয়। তাঁর মতে, সংবিধান সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে সরকারকে গণভোটের রায় বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

যাঁদের নাম আলোচনায় রয়েছে

প্রস্তাবিত সংস্কার বাস্তবায়ন কমিটিতে অন্তর্ভুক্তির জন্য কয়েকজন রাজনৈতিক নেতার নাম আলোচনায় এসেছে। তাঁদের মধ্যে রয়েছেন বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, পাবনা-১ আসনের সংসদ সদস্য নাজিবুর রহমান (মোমেন) এবং জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আইনজীবী শিশির মনির।

এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি তাসমিয়া প্রধানের নামও আলোচনায় রয়েছে।

সম্ভাব্য সদস্যদের তালিকায় আরও রয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম। তিনি সংরক্ষিত আসনের সংসদ সদস্য।

বিরোধী জোটের নেতারা মনে করেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা শুধু কোনো একটি রাজনৈতিক দলের বিষয় নয়। তাই গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলনে রাজনৈতিক দলের বাইরের মানুষকেও সম্পৃক্ত করতে চান তাঁরা। এ কারণে শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন পেশার প্রতিনিধিদের কমিটির কার্যক্রমে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

কমিটির সম্ভাব্য কর্মসূচি

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নতুন কমিটি গঠিত হলে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হতে পারে। এর মধ্যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সমাবেশ, সারা দেশে গণসংযোগ, আইনজীবী, কূটনীতিক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং গোলটেবিল বৈঠকের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া জনমত গঠনের পাশাপাশি মাঠপর্যায়ে আন্দোলন জোরদার করার বিষয়টিও বিবেচনায় রয়েছে। কমিটির মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে সংস্কার পরিষদ গঠনের দাবির যৌক্তিকতা তুলে ধরতে চায় ১১-দলীয় ঐক্য।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ প্রথম আলোকে বলেন, সরকার যেভাবে সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে, তা গণভোটের রায় বাস্তবায়নের প্রক্রিয়া নয় বলে তাঁরা মনে করেন। তাঁর মতে, গণভোটের রায় কার্যকর করতে হলে সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এই দাবিকে সামনে রেখেই নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সংস্কার বাস্তবায়নের পদ্ধতি নিয়ে সরকার-বিরোধী দলের মতবিরোধ

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয় পেয়ে সরকার গঠন করে। একই দিনে অনুষ্ঠিত গণভোটে বৈধ ভোটের ৬৮ শতাংশ সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পক্ষে পড়ে। তবে গণভোটের রায় কার্যকর করার পদ্ধতি নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে।

বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আলাদা শপথ নেননি। অন্যদিকে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ বিরোধী দলের সংসদ সদস্যরা এ বিষয়ে শপথ নিয়ে গণভোটের রায় অনুযায়ী সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়ে আসছেন।

এই বিরোধের মধ্যেই গত ১৩ জুলাই জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে সংবিধান সংশোধন-সম্পর্কিত ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়। প্রয়োজনে বিরোধী দলের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে কমিটি সম্প্রসারণের সুযোগও রাখা হয়েছে।

বর্তমানে ওই কমিটিতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা চলছে। তবে বিরোধী দল এই প্রক্রিয়ায় অংশ নেয়নি।

সংবিধান সংস্কার পরিষদ গঠন ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধী দলের এই মতপার্থক্যের মধ্যেই নতুন কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে ১১-দলীয় ঐক্য। কমিটি গঠনের পর দেশজুড়ে জনমত তৈরি ও রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে সংস্কার বাস্তবায়নের দাবিকে আরও জোরালো করার পরিকল্পনা রয়েছে জোটটির।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ায় কনসার্টে মাতাবেন রুনা লায়লা

1

আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি

2

আর্জেন্টিনার কাছে প্রতিটি ম্যাচ উৎসবের মতো

3

নৌবাহিনী কলেজে বিজ্ঞান মেলা

4

আরও তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

5

কাতারের শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডের জয় হাতছাড়া

6

১৯ বছর পর আলোচনায় মেসি-ইয়ামালের সেই ঐতিহাসিক ছবি

7

৬৮ বছর পর বিশ্বকাপে অনন্য কীর্তি গড়ল স্পেন

8

বিরল পূর্ণ সূর্যগ্রহণে দিনেই নেমে আসবে অন্ধকার

9

৩৭৫ সিসি মোটরসাইকেল আমদানির নীতি পরিবর্তনের উদ্যোগ

10

‘ও আমার চেয়েও বড় হবে’ ছেলেকে নিয়ে রোনালদোর বড় স্বপ্ন

11

সরিয়ে দেওয়া হলো সংবাদ সম্মেলনে ‘কান্না করা’ রংপুরের পুলিশ কম

12

ইরান যুদ্ধের দায় অস্বীকার ট্রাম্পের

13

হাঁটুর ইনজুরিতে আধুনিক চিকিৎসা ও আর্থ্রোস্কোপিক সার্জারি

14

থাকার কথা কারাগারে, হাসপাতালে প্রেমিকার সঙ্গে ধরা সরকারি কর্

15

আছিয়া-রামিসা হত্যা মামলার শুনানি দ্রুত চাইলেন অ্যাটর্নি জেনা

16

চার দেশের ‘বদর’ প্রতিরক্ষা সমঝোতা সই

17

পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন শিক্ষক বিউটি রাণী

18

ইয়েমেনের হাসপাতালে মৃত্যুঝুঁকিতে নবজাতক

19

বিদায়ের মঞ্চে মেসি-রোনালদো-নেইমার, শেষ বিশ্বকাপের আবেগ

20