ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে ডিজিটাল লেনদেন সচল রাখতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

ফাইল ছবি

ঈদুল আজহা সামনে রেখে গ্রাহকদের সেবার ধারাবাহিকতা নিশ্চিত করতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঈদের ছুটির সময় এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহসহ সব ধরনের ডিজিটাল ও অনলাইন লেনদেন ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখতে বলা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি)-২ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং পেমেন্ট সিস্টেম অপারেটরকে ঈদের সময় সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা সরবরাহ রাখতে হবে এবং কোনো ধরনের কারিগরি সমস্যা দেখা দিলে দ্রুত সমাধান করতে হবে। পাশাপাশি বুথে নিরাপত্তা জোরদার ও নিয়মিত পরিদর্শন নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

এছাড়া পয়েন্ট অব সেল (পিওএস) ও কিউআর কোডভিত্তিক লেনদেন সার্বক্ষণিক সচল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব লেনদেনে জালিয়াতি রোধে মার্চেন্ট ও গ্রাহকদের সচেতন করার ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

অনলাইন ব্যাংকিং ও পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে ‘কার্ড নট প্রেজেন্ট’ লেনদেনে টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থা চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে ডিজিটাল লেনদেন আরও নিরাপদ হয়।

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবস্থায় নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করার পাশাপাশি এজেন্ট পর্যায়ে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ রাখতে বলা হয়েছে। এতে ঈদের সময় নগদ লেনদেনে ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

গ্রাহক সেবা নির্বিঘ্ন রাখতে সার্বক্ষণিক হেল্পলাইন চালু রাখার নির্দেশও দেওয়া হয়েছে। একই সঙ্গে যেকোনো লেনদেনের তথ্য তাৎক্ষণিকভাবে এসএমএস অ্যালার্টের মাধ্যমে গ্রাহককে জানাতে হবে।

উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব তফসিলি ব্যাংক টানা সাত দিন বন্ধ থাকবে। এই সময় ডিজিটাল ব্যাংকিং সেবা ও এটিএম ব্যবস্থার ওপরই বেশি নির্ভর করতে হবে গ্রাহকদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ঘিরে নতুন কৌশলগত জোট

1

বাংলাদেশে রোহিঙ্গা সংখ্যা প্রায় ১১.৮৯ লাখ

2

কুড়িগ্রামের চরে বিজিবির ফ্রি মেডিক্যাল ক্যাম্প

3

৭ নভেম্বর ফের সরকারি ছুটি

4

ভুয়া ও জাল সনদে অভিযুক্ত ৬৩ শিক্ষককে মাউশির নোটিশ

5

বিশ্বের ৭টি দেশের নামে ‘স্তান’ থাকার কারণ কি?

6

দক্ষিণ কোরিয়ায় চীন–যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাণিজ্য বৈঠক

7

চুক্তি না মানলে আরো ভয়াবহ হামলা শুরু হবে : ট্রাম্প

8

গুনাহকে হালকা ভাবে নেওয়ার ভয়াবহ পরিণতি

9

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি

10

হরমুজ সংকটের সামরিক সমাধান নেই ; আব্বাস আরাগচি

11

৯ মে নবীনদের বরণে প্রস্তুত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ব

12

পরকীয়া নিয়ে খোঁচা দেওয়ায় স্ত্রীর কান ছিঁড়ে নিলেন স্বামী!

13

বৃষ্টির প্রভাবে রাজধানীতে সবজির দাম বেড়েছে

14

চীনে শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ বৈঠকে সন্তুষ্ট ট্রাম্প

15

টি-টোয়েন্টিতে ১১ হাজার রানের ক্লাবে গ্লেন ম্যাক্সওয়েল

16

ঈদে ডিজিটাল লেনদেন সচল রাখতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশন

17

নারী সংরক্ষিত আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপির

18

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

19

ইরান যুদ্ধে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে

20