অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২ এএম
অনলাইন সংস্করণ

আসামে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ৫ বাংলাদেশি ছাত্র বহিষ্কার

ছবি: সংগৃহীত

ভারতের আসামের শিলচর শহরের নামজাদা ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি’ কলেজে ছাত্র সংঘর্ষে লিপ্ত থাকার অভিযোগে ৫ বাংলাদেশের ছাত্রকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। শাস্তির অংশ হিসেবে গত ১২ সেপ্টেম্বর তাদের হোস্টেল থেকেও বহিষ্কার করা হয়। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুতই তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

এনআইটি সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর এই হামলার ঘটনা ঘটে। যেখানে বাংলাদেশ থেকে এনআইটিতে অধ্যায়ন করতে আসা তৃতীয় বর্ষের একদল ছাত্র তাদেরই দেশের ফাইনাল বর্ষের আরেকদল শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ছিল।

কলেজ কর্তৃপক্ষ সূত্র থেকে থাকা যায়, এই পাঁচজন শিক্ষার্থীর সকলেই ‘ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস’ (আইসিসিআর) স্কলারশিপের অধীনে আসামের এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত ছিল। 

প্রত্যক্ষদর্শীদের অভিমত, ওইদিন রাত সাড়ে ১১টা নাগাদ এই হামলার ঘটনা ঘটে। হোস্টেলের ২০৬ নাম্বার ঘরে বাংলাদেশের পাঁচজন শিক্ষার্থী মাদকাসক্ত অবস্থায় তাদের বাংলাদেশি সহপাঠীদের ওপর আক্রমণ করে। আক্রমণকারী ছাত্ররা লোহার রড, ছুরি এবং স্ক্রু ড্রাইভার নিয়ে চূড়ান্ত বর্ষের বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর প্রায় ৩০ মিনিট ধরে আক্রমণ চালায়।

এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এদের মধ্যে অন্তত দুজন ছাত্রের অবস্থা ছিল গুরুতর। পরে আহত ছাত্রদের নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে (এসএমসিএইচ)। সহপাঠীদের মতে, তাদের মধ্যে দুজনের মাথায় গুরুতর আঘাত লাগে, রক্তক্ষরণ হয়, ফলে তাদের মাথায় সেলাই করতে হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্বকাপে ইরান ইস্যুতে অবস্থান নরম করলেন ডোনাল্ড ট্রাম্

1

যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা

2

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

3

ঈদে আসছে নতুন নাটক পাল্লু বিল্লুর বিয়ে

4

অনলাইন পোস্টের জেরে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড

5

স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি মো. সাহ

6

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার অবনতি: ৯ নদীর পানি বিপৎসীমার ওপরে

7

মেসির বোঝা কমাতে আর্জেন্টিনার একাদশে আসছে ৩ বদল

8

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের সর্বশেষ অবস্থা জানাল পাকিস্তান

9

ইরান–যুক্তরাষ্ট্র ৬০ দিনের রোডম্যাপে অগ্রগতি

10

আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলাদেশে জামাতিদের অস্বস্তি বেড়ে

11

ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার প্রস্তাব পাস করল মার্কিন

12

কথায় কথায় কসম ও কাফফারার বিধান

13

বিশ্বকাপে লোগো ঢেকে আলোচনায় জিলেটের অভিনব কৌশল

14

স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত? কী বলছে গবেষণা

15

জরিপে ৯২% ইসরাইলি মনে করেন যুদ্ধে জয়ী ইরান

16

এজের গোলে শীর্ষে ফিরল আর্সেনাল

17

আমি জিনিয়াস নই, আবার স্টুপিডও নই: ব্রাজিল কোচ

18

রদ্রিগেজকে অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা কলম্বিয়ার

19

ইউনূস-নূরজাহানের বিচারের দাবিতে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ

20