অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পিএম
অনলাইন সংস্করণ

খরা-বন্যা-তাপপ্রবাহের হুমকিতে ৯ কোটি মানুষ ঝুঁকিতে বাংলাদেশ

এমন উদ্বেগজনক তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ৩১) সামনে রেখে প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, বিশ্বজুড়ে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর প্রায় তিন-চতুর্থাংশ এমন দেশগুলোতে বসবাস করছে, যেগুলো জলবায়ু পরিবর্তনের কারণে মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে যুদ্ধ, সংঘাত, বাস্তুচ্যুতি ও জলবায়ু পরিবর্তনের সম্মিলিত প্রভাব তুলে ধরা হয়েছে। ইউএনএইচসিআরের সহকারী হাইকমিশনার আন্তন লুইস গার্সিয়া সতর্ক করে বলেন, সংঘাতপূর্ণ ও বাস্তুচ্যুত এলাকাগুলোতে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা তৈরি করা এখন মানুষের টিকে থাকার অন্যতম প্রধান শর্ত হয়ে দাঁড়িয়েছে। এ কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে দ্রুত জলবায়ু তহবিল পৌঁছে দেওয়া জরুরি।

সংস্থাটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের নিজ দেশে বা নিজ এলাকায় টেকসইভাবে ফিরে যাওয়ার পথ ক্রমেই কঠিন হয়ে উঠছে। ২০২৬ সালের প্রথমার্ধে নিজ দেশে ফিরে যাওয়া শরণার্থীদের দুই-তৃতীয়াংশের বেশি এমন দেশগুলোতে ফিরেছে, যেখানে প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি প্রবল। ফলে তাদের আবারও বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সিরিয়া ও সুদানের সংকটের পাশাপাশি সাব-সাহারান আফ্রিকার চরম তাপপ্রবাহের বিষয়টিও প্রতিবেদনে গুরুত্ব পেয়েছে। এ ছাড়া আসন্ন শক্তিশালী এল নিনোর প্রভাবে শরণার্থী আশ্রয়দাতা দেশগুলোতে খরা, বন্যা ও ঘূর্ণিঝড়ের ঝুঁকি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, চলতি বছরের শেষ নাগাদ পূর্ব আফ্রিকায় তীব্র বন্যার কারণে সোমালিয়া, কেনিয়া, সুদান ও উগান্ডার প্রায় ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে।

এ পরিস্থিতিতে কপ৩১ সম্মেলনে অংশ নিতে যাওয়া বিশ্বনেতা ও আন্তর্জাতিক অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি জলবায়ু অভিযোজন খাতে অর্থায়ন বাড়ানোর আহ্বান জানিয়েছে ইউএনএইচসিআর। সংস্থাটির অভিযোগ, বর্তমানে বৈশ্বিক জলবায়ু তহবিলের মাত্র ১০ শতাংশ সংঘাতপূর্ণ ও ঝুঁকিপূর্ণ দেশগুলোতে পৌঁছায়। জলবায়ু সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মানুষের সুরক্ষা নিশ্চিত করতে এই অর্থায়ন বাড়ানো প্রয়োজন বলে মনে করছে সংস্থাটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন না খালেদ মাহমুদ সুজন

1

বিক্ষোভের চাপে বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

2

মার্কিন পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি

3

তাপপ্রবাহ ও লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

4

আয়োজকরা চায় আমরা বাদ পড়ি : ফিফা সভাপতিকে ইরান অধিনায়ক

5

হলান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

6

মেক্সিকোকে হারাতে যৌন শক্তিবর্ধক ট্যাবলেট খেয়ে নামছেন কেইন-ব

7

বাংলাদেশের উন্নয়নে বড় উদ্যোগ, বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে বসছ

8

তেলের দাম কমালো চীন

9

গুলির ঘটনার পর টাইগার শ্রফের প্রথম ছবি প্রকাশ্যে, কেমন আছেন

10

২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু

11

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব

12

বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে নজরদারি চালাবে ডিএমপি

13

ফ্রান্স-মরক্কো ম্যাচ পরিচালনায় ৫ রেফারির সবাই আর্জেন্টিনার

14

ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে

15

সাংবাদিককে প্রকাশ্যে হামলার হুমকি ছাত্রদল নেতার

16

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

17

রোহিঙ্গাদের সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি

18

কেন মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে সম্পর্ক বাড়াতে চাইছে ট্র

19

এক আইডিতে মিলবে সব সেবা

20