ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে নতুন ১৪ দফা প্রস্তাব পাঠাল ইরান

ফাইল ছবি।

স্থায়ীভাবে যুদ্ধবিরতি ও দ্বিপাক্ষিক আস্থা পুনর্গঠনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি ১৪ দফা প্রস্তাব পাঠিয়েছে ইরান। দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজের বরাতে জানা গেছে, এই প্রস্তাব পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

প্রস্তাবটির মূল উদ্দেশ্য হলো দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের অবসান ঘটিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠন করা। একই সঙ্গে পারস্পরিক আস্থা প্রতিষ্ঠার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, নতুন প্রস্তাবের কিছু শর্ত পূর্বের আলোচনার সঙ্গে মিল থাকলেও কয়েকটি বিষয়ে উভয় পক্ষের অবস্থান ভিন্ন রয়েছে। তবে কিছু ইস্যুতে যুক্তরাষ্ট্র আগের তুলনায় নমনীয়তা দেখাচ্ছে বলে কূটনৈতিক সূত্রগুলো মনে করছে।

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তেহরানে অবস্থান করছেন। পূর্বঘোষণা ছাড়াই তার এই সফর ইতোমধ্যে তৃতীয় দিনে গড়িয়েছে, যা নতুন প্রস্তাব সামনে আসার সময়ের সঙ্গে মিল রয়েছে।

অন্যদিকে আল আরাবিয়া জানিয়েছে, প্রস্তাবে ইরান শর্তসাপেক্ষে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম রাশিয়ায় স্থানান্তরের বিষয়ে সম্মতি জানিয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নেওয়া হতে পারে, তবে তেহরান স্পষ্ট করেছে তারা রাশিয়াকেই এ দায়িত্ব দিতে চায়।

প্রস্তাবে আরও বলা হয়েছে, ইরান দীর্ঘ সময়ের জন্য পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখতে রাজি থাকলেও পুরোপুরি কর্মসূচি বন্ধ করতে প্রস্তুত নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান হলো, ইরানকে সম্পূর্ণভাবে পারমাণবিক কর্মসূচি ত্যাগ করতে হবে।

সংশোধিত এই প্রস্তাবে ইরান আর্থিক ক্ষতিপূরণ দাবি না করে বরং যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল ও অর্থনৈতিক চাপ কমানোর আহ্বান জানিয়েছে। বিশ্লেষকদের মতে, এই প্রস্তাব দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনার পথ খুলতে পারে, তবে বড় ধরনের মতপার্থক্য এখনো রয়ে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ায় কনসার্টে মাতাবেন রুনা লায়লা

1

মহানাটকীয় জয়ে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

2

কক্সবাজারের এক লাখ ২০ হাজার ইয়াবাসহ তিন নারী গ্রেফতার

3

ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগাবেন যেভাবে

4

পোশাক নয়, অপরাধীর মানসিকতাই যৌন সহিংসতার মূল কারণ

5

জামিন পেলেন আমির হামজা

6

নেপালে বন্যায় ভেসে যাওয়া ব্যাংকের লকার থেকে টাকা লুট, আটক ২৯

7

পরকীয়া নিয়ে খোঁচা দেওয়ায় স্ত্রীর কান ছিঁড়ে নিলেন স্বামী!

8

বাবাকে স্মরণ করে ফাহমিদার আবেগঘন বার্তা

9

কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় বিমানে আগুন

10

সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবার পেল সহায়তা

11

সীমান্ত হত্যাকাণ্ড আর মেনে নেবে না সরকার

12

প্রথম ম্যাচে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল

13

প্রধানমন্ত্রীর কার্যালয়ে শনিবার সংবাদ সম্মেলন

14

গ্রুপের শেষ ম্যাচে মেসিকে বিশ্রাম দেওয়ার ভাবনা স্কালোনির

15

তুমি অসাধারণ, তোমাকে নিয়ে গর্ব করা উচিত: ভোজিনিয়াকে মেসি

16

এনসিপির ‘নারীশক্তি’র নেতৃত্বে দিবেন যারা

17

শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত

18

কক্সবাজারে সন্তানকে বাঁচাতে গিয়ে নিহত হলেন মা

19

বিশ্বকাপে পরিচ্ছন্নতার দৃষ্টান্ত স্থাপন করলেন জাপানি দর্শকরা

20