ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত

সংগৃহীত

২০২৬ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান শিক্ষা কাঠামো এবং শিক্ষার্থীদের মানসিক চাপ বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা স্থগিত থাকায় অষ্টম শ্রেণিতে আলাদা রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছিল।

সাধারণত শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়ার সময় একবার রেজিস্ট্রেশন সম্পন্ন করে এবং পরে নবম শ্রেণিতে এসএসসি পরীক্ষার জন্য পুনরায় রেজিস্ট্রেশন করে থাকে। এর মধ্যে অষ্টম শ্রেণিতে অতিরিক্ত অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর বাড়তি চাপ তৈরি করছিল বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের একাডেমিক চাপ কমানো এবং প্রশাসনিক জটিলতা এড়াতেই এ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।

এর ফলে ২০২৬ সালের অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের আপাতত অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে না। শিক্ষা মন্ত্রণালয়ের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুত্ব ভেঙে যাওয়ার ৫টি প্রধান কারণ

1

ট্রিগার ফিঙ্গারের কারণ লক্ষণ ও চিকিৎসা

2

শান্তিচুক্তি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান

3

বৃষ্টির প্রভাবে রাজধানীতে সবজির দাম বেড়েছে

4

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন এন এস রাজা সুব্রামানি

5

বিশ্বনাথে সড়কের পাশে পড়েছিল নবজাতক

6

এক শাকিরার হাতেই চার বিশ্বকাপ

7

রাবির বৈশাখী শোভাযাত্রায় ঘোড়াগাড়ি টমটম, জ্বালানি সংকট নিয়ে ব

8

মেসির মুখোমুখি হওয়াই বড় প্রাপ্তি, বলছেন সুইস ফুটবলাররা

9

১৩ অঞ্চলে ঝড়ের আশঙ্কা: নদীবন্দরে সতর্ক সংকেত জারি

10

না ফেরার দেশে চলে গেলেন মেসির বাবা

11

মা মানেই নিরবচ্ছিন্ন দায়িত্ব, ভালোবাসা আর ত্যাগের এক অনন্ত গ

12

দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস দুর্ঘটনা

13

মেসিকে নিয়ে কেন আনন্দিত ইয়ামাল

14

ফুটবলে যদি শিল্পের তুলনা করা হয়,তাহলে মেসিই পিকাসো

15

বিশ্বের এক নম্বর লিগ হবে পিএসএল : নাকভি

16

লন্ডনে ফিলিস্তিনপন্থী সমাবেশে ২০০-এর বেশি গ্রেপ্তার

17

বিশ্বে সপ্তম দূষিত শহর ঢাকা

18

সোনারগাঁয়ে ক্যান্টিন বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৩

19

ইউএনএইচসিআরে প্রথমবার সভাপতির দায়িত্বে বাংলাদেশ

20