ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি

আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় কোনো ধরনের নিরাপত্তা হুমকি বা শঙ্কা নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে।

শুক্রবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ২৩ জুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অতীতের মতোই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে চেকপোস্ট কার্যক্রম চালু রয়েছে এবং তা অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে সম্প্রতি মোহাম্মদপুরে ‘কাইল্লা ফারুক’ নামে পরিচিত এক ব্যক্তির জামিনে মুক্তির পর পুনরায় চাঁদাবাজিতে জড়িয়ে পড়ার অভিযোগ প্রসঙ্গেও কথা বলেন তিনি। এ বিষয়ে ডিএমপির এই কর্মকর্তা জানান, জামিন দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ আদালতের এখতিয়ারভুক্ত। আদালতই প্রাপ্ত তথ্য ও আইনি প্রক্রিয়ার ভিত্তিতে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে।

এস এন নজরুল ইসলাম আরও বলেন, রাজধানীতে সন্ত্রাসী, মাদক কারবারি এবং চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের পর প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি, টহল ও নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সদস্যরা মাঠপর্যায়ে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুতে অবহেলার প্রমাণ পাওয়া

1

নেপাল বিপর্যয়ে দায় এড়াল চীন, কাঠমাণ্ডু-বেইজিং সম্পর্কে ফাটল

2

আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নিচ্ছেন মেসি, যা জানা গেল

3

ভারত ও চীন ‘বাবা-মা’র মতো’, নেপালের পররাষ্ট্রমন্ত্রী

4

ঘোড়াশালে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতি

5

এটা আমার শেষ বিশ্বকাপ, এটাই শেষ ম্যাচ নয়:রোনালদো

6

যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা

7

পাশ্চাত্যের প্রতিরক্ষা বাজারে তুরস্কের উত্থান

8

ফিটনেস নিয়ে প্রশ্নে সাংবাদিককে পাল্টা জবাব রোনালদোর

9

জাতীয় দল থেকে অবসর নিলেন মেসি

10

রোববার শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন

11

আড়াল থেকেই ইরানের যুদ্ধকৌশল নিয়ন্ত্রণ করছেন মোজতবা খামেনি

12

বনানীর বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ফায়ার ইউনিট

13

১১২ মিনিটের জাদুকর হুলিয়ান আলভারেজ

14

আলোচিত সেই রেফারি ফ্রান্স-স্পেন ম্যাচ পরিচালনা করবেন

15

ঈদে ‘শিরোনাম’ দিয়ে বড়পর্দায় ওমর সানী

16

ইউরোপ সফরে বাংলাদেশ দলে যোগ দিলেন হামজা

17

তুমি অসাধারণ, তোমাকে নিয়ে গর্ব করা উচিত: ভোজিনিয়াকে মেসি

18

ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় ইংল্যান্ড

19

আর্জেন্টিনা–মিসর ম্যাচের মতোই রেফারিং চাইলেন ফ্রান্সের কোচ

20