ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

দেশের বিভিন্ন এলাকায় সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা ঠেকাতে ঢাকাসহ ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো সম্পর্ক নেই।

সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো রয়েছে। তবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও আওয়ামী লীগের কিছু অপতৎপরতার তথ্য পাওয়ায় সরকার সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কয়েকটি জেলায় মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির প্রস্তুতির তথ্য পাওয়া গেছে। এসব কর্মকাণ্ড থেকে অস্থিরতা বা বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা থাকায় আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জানান, আজ থেকে আগামী ৩০ জুন পর্যন্ত নির্দিষ্ট কয়েকটি এলাকায় সেনাসদস্যদের ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দায়িত্ব পালন করতে বলা হয়েছে। বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং যেকোনো অপতৎপরতা প্রতিরোধের লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সেনা মোতায়েনের অর্থ পুলিশ বাহিনীর প্রতি আস্থাহীনতা নয়। প্রয়োজন অনুযায়ী অতীতেও সরকার বিজিবি কিংবা সেনাবাহিনীর সহায়তা নিয়েছে। তিনি উল্লেখ করেন, দীর্ঘ সময় মাঠপর্যায়ে দায়িত্ব পালনের পর গত ১৫ জুন সেনাবাহিনীকে প্রত্যাহার করা হয়েছিল।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়কার পরিস্থিতির সঙ্গে বর্তমান অবস্থার কোনো মিল নেই। যেসব এলাকায় অপতৎপরতার আশঙ্কা রয়েছে, কেবল সেসব এলাকাতেই সেনা মোতায়েন করা হয়েছে।

এদিকে নারায়ণগঞ্জের এক সংসদ সদস্যের ছেলেকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, আইনের দৃষ্টিতে সবাই সমান। অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

পূজা উদযাপন কমিটির সঙ্গে বৈঠকে এক হিন্দু নারীর পৃথক প্রদেশের বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি সম্ভবত ‘স্লিপ অব টাং’। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়েই মূলত আলোচনা হয়েছে এবং অতিউৎসাহী বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে বলা হয়, বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনগুলোর বেআইনি কর্মসূচি, মিছিল ও শোডাউনের মাধ্যমে নাশকতা এবং বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে। এর ফলে জননিরাপত্তা ও জানমালের ক্ষতির সম্ভাবনা তৈরি হতে পারে।

চিঠি অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এলাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ এবং ফরিদপুর জেলায় আগামী ৩০ জুন পর্যন্ত প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা

1

আলজেরিয়াকে ৩-০ গোলের হারিয়েছে আর্জেন্টিনা

2

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশু নিহত

3

শাহবাগ ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন

4

আমরা তোমার জাদুকরী খেলা খুব মিস করব: মেসির অবসরে এমবাপে

5

জ্বালানি সংকটে এশিয়ার শেষ ভরসা কয়লা

6

রামিসা হত্যাকাণ্ড স্বামী জাকিরকে নিয়ে ভয়ংকর তথ্য দিলেন স্বপ্

7

বাংলাদেশে স্বর্ণের দাম কমলো

8

সরকার বাধা দিলে লংমার্চের ৬ দফা এক দফাতে পরিণত হবে: নাহিদ

9

রাশিয়ায় বাড়ছে ইসলামী ব্যাংকিংয়ের প্রসার

10

কেন গরমে কালো পোশাক পরলে গরম বেশি লাগে?

11

বিশ্বকাপে প্রথম মা-ছেলে জুটি

12

রেফারিকে ‘জালিম’ বললেন মিশরের ফুটবলার জিকো

13

একদিন আমি আমার নাতি-নাতনিদের বলব,আমি মেসির কোচ ছিলাম: পেপ গ

14

হরমুজে উত্তেজনা, ইরান-যুক্তরাষ্ট্র অচল অবস্থা

15

বিরোধীদের লক্ষ্য দেশকে অশান্ত করা: প্রধানমন্ত্রী

16

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার অবনতি: ৯ নদীর পানি বিপৎসীমার ওপরে

17

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ২৪ ঘণ্ট

18

কঠিন লড়াইয়ের পর শক্তি সঞ্চারে আর্জেন্টাইনরা

19

ডাকাতের গুলিতে প্রাণ গেল ফুটবলারের

20