অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন চীনা মন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা সফররত চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী লিউ হাই সিং।

বুধবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে তাঁদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল চীনা মন্ত্রীকে স্বাগত জানায়। এ সময় জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন লিউ হাই সিং।

শোক বইয়ে স্বাক্ষর

শ্রদ্ধা নিবেদন শেষে শোক বইয়ে স্বাক্ষর করেন চীনা মন্ত্রী। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং কূটনৈতিক সহযোগিতার কথা স্মরণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং ঢাকায় চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনচেলত্তিকে বরখাস্ত করতে বললেন ব্রাজিল কিংবদন্তি

1

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের

2

ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলায় হারলেন ইলন মাস্ক

3

আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

4

আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ

5

এনআইডির মহাপরিচালক বদলি

6

চট্টগ্রামে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

7

অকার্যকর বিদ্যুৎকেন্দ্রে মাসে ৩০০ কোটি ব্যয় হতো: চিফ হুইপ

8

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্

9

আমির, সালমান ও রণবীরের বাসভবনেও গিয়েছিলেন বন্দুকধারীরা

10

স্পেনের শিরোপার আড়ালে বিশ্বকাপে ঘটেছে আরও বড় ইতিহাস

11

মাটির অণুজীব কীভাবে মেঘ থেকে বৃষ্টি নামাতে সাহায্য করে

12

ফিটনেস নিয়ে প্রশ্নে সাংবাদিককে পাল্টা জবাব রোনালদোর

13

ঘরেই বানান সুস্বাদু লটকনের আচার, সহজ রেসিপি

14

বিশ্বকাপে মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন হ্যারি কেইন

15

কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন

16

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই সামরিক শক্তিতে ঘুরে দাঁড়াচ্ছে

17

ট্রানজিট বাণিজ্যে ইরানকে বড় সুবিধা দিল পাকিস্তান

18

নকআউট পর্বের আগে বিশাল সুখবর পেল আর্জেন্টিনা

19

ফ্রান্সে বিক্ষোভের পর সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাটে উত্তেজনা

20