অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

মাঝ আকাশে বিমানে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত



বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মাঝআকাশে দুই যাত্রীর মধ্যে হাতাহাতি ও মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিমানটি লন্ডন থেকে বাংলাদেশে আসছিল।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজের ভেতরে দুই যাত্রী প্রথমে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তর্ক থেকে হাতাহাতি ও মারামারি শুরু হয়। এ সময় একজন যাত্রীর টি-শার্ট ছিঁড়ে যেতে দেখা যায়।

হঠাৎ এমন ঘটনায় বিমানের অন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

বিশেষ করে শিশু ও বয়স্ক যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেবিন ক্রু ও কয়েকজন যাত্রী এগিয়ে এসে দুই যাত্রীকে আলাদা করার চেষ্টা করেন।

 তবে ভিডিওটি কবেকার এবং কী কারণে তাদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দীন আহমেদ বলেন, ‘আমি এখনো বিষয়টি জানি না। খোঁজ নিয়ে দেখছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত বাদ পড়েছে যেসব দল, দেখে নিন

1

ইরানের ১০ প্রদেশে বন্যা সতর্কতা, ভারী বর্ষণ ও ঝড়ের শঙ্কা

2

গান গেয়ে চাকরি হারালেন ঢাবির সেই ভাইরাল শিক্ষক

3

বিশ্বকাপের ফাইনাল মঞ্চ মাতাবেন শাকিরা

4

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

5

হেক্সা পূরণ করতে না পারায় ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ু

6

বিপাকে ইনফান্তিনো, প্রতিবাদ জানিয়ে ফিফার জ্যেষ্ঠ উপদেষ্টার প

7

জ্বালানি তেলের দাম বাড়ার ব্যাখ্যা দিলেন পরিবহনমন্ত্রী

8

ঈদযাত্রায় সদরঘাটে প্রস্তুত ১৭২ লঞ্চ

9

চাহিদা কমায় দেশে নেই লোডশেডিং

10

মা মানেই নিরবচ্ছিন্ন দায়িত্ব, ভালোবাসা আর ত্যাগের এক অনন্ত গ

11

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল, পাত্র কে?

12

আজ থেকে ভারতের পণ্যে ৫০ শতাংশ মার্কিন শুল্ক কার্যকর

13

দুই বছর পর শান্তর সেঞ্চুরি

14

৯২ বছরের ইতিহাসে একটি সেমিফাইনালেও হারেনি আর্জেন্টিনা

15

নেইমারকে নিয়েই ব্রাজিলের হেক্সা মিশন

16

টানা ব্যর্থতায় ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্রাজিলিয়ানরা,

17

খাদ্য নিরাপত্তায় বহুমুখী সুরক্ষাবলয়

18

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

19

মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, আসতে পারে নতুন মুখ

20