ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সন্ত্রাসবিরোধী মামলায় ফের গ্রেপ্তার দেখানো হলো আর এস ফাহিমকে

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম। ফাইল ছবি

রাজধানীর রমনা থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী-কে ফের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন। এর আগে গত ৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের উপপরিদর্শক আমির হামজা আদালতে ফাহিমকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত ওইদিন শুনানির জন্য নির্ধারিত তারিখে আসামির উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছিলেন।

তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, মামলার তদন্তে এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আসামিদের কার্যক্রম পর্যালোচনার সময় আর এস ফাহিম চৌধুরীর সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এবং মামলার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এবং জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে একটি ষড়যন্ত্রমূলক বৈঠকের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি রমনা পার্কের একটি স্থানে কয়েকজন আসামি গোপন বৈঠকে অংশ নেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করেন বলে মামলায় উল্লেখ রয়েছে।

এই ঘটনায় রমনা থানার উপপরিদর্শক রেজাউল করিম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। তদন্ত চলাকালে মামলার সঙ্গে সংশ্লিষ্টতা আছে এমন সন্দেহে বিভিন্ন ব্যক্তির নাম উঠে আসে, যার মধ্যে আর এস ফাহিম চৌধুরীর নামও রয়েছে বলে তদন্ত সূত্রে জানানো হয়েছে।

এর আগে গত ২৯ মার্চ রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে জনতা ও একদল শিক্ষার্থী তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করে। পরে তাকে প্রথমে শাহ আলী থানা এবং পরবর্তীতে গুলশান থানার কাছে হস্তান্তর করা হয়।

পরদিন, অর্থাৎ ৩০ মার্চ, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন এবং বিভিন্ন মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে ইরানি ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের

1

মেসি এত ভালো খেলে কেন, প্রশ্ন ব্রাজিল সমর্থক বুবলীর

2

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, শিগগিরই সাক্ষাত

3

আমি শিবের ভক্ত, বিষ গিলে নেব: মোদি

4

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান

5

গদি বাঁচাতে ট্রাম্পের সাহায্য চান ইনফান্তিনো, অস্বীকার হোয়াই

6

আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশের চলচ্চিত্র রক্তছায়া

7

রাজত্ব এখন নতুন জুনিয়রের হাতে

8

আর্জেন্টিনা ম্যাচ কঠিন হবে বলে সতর্ক করলেন অস্ট্রিয়া কোচ

9

শতভাগ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন মেক্সিকো

10

৩২ মিনিটে হ্যাটট্রিক করে বিশ্বকাপে অবিশ্বাস্য কীর্তি গড়লেন ফ

11

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া, নেপথ্যে

12

মেসির মুখোমুখি হওয়াই বড় প্রাপ্তি, বলছেন সুইস ফুটবলাররা

13

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

14

নিজের জীবনের বিনিময়ে সন্তানকে বাঁচালেন ফুটবলারের স্ত্রী

15

মেসি-ইয়ামালের আলিঙ্গনে ফুটবল দেখল প্রজন্ম বদলের ছবি

16

নায়িকা থেকে গায়িকা নাজিফা তুষি

17

একনজরে আর্জেন্টিনা-স্পেনের আগের ম্যাচগুলোর পারফরম্যান্স-পরি

18

ভিসা জটিলতায় বিশ্বকাপের প্রথম ম্যাচে অনিশ্চিত ঘানার মিডফিল্ড

19

গ্যালারিতে ৩৬ লাখ দর্শক!সর্বকালের রেকর্ড গড়লো এবারের বিশ্বক

20