নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিষ্ঠানটি মেডিকেল প্রমোশন অফিসার পদে জনবল নিয়োগ দেবে। এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা না থাকলেও আবেদনের সুযোগ রয়েছে।
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত সময়ে সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে।
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি
পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি (এইচএসসি পর্যায়ে বিজ্ঞান বিভাগ থাকতে হবে)
অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
নির্ধারিত চারটি স্থানে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
বগুড়া: হরিগড়ি মোড়, তেলিপুকুর ছোট বেলাইল, হোল্ডিং ১৫৯৪, বগুড়া সদর।
ঢাকা: স্কয়ার সেন্টার, ৪৮ মহাখালী সি/এ, ঢাকা-১২১২।
কুমিল্লা: ৩৬৩, শিশুমঙ্গল রোড, কান্দিরপাড়, কুমিল্লা।
চট্টগ্রাম: হাউস ৩৫/সি, বায়েজিদ বোস্তামী রোড, নাসিরাবাদ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া (টেক্সটাইল মোড়)।
সাক্ষাৎকারের তারিখ: ৬ নভেম্বর ২০২৬
সময়: সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত।
আগ্রহী প্রার্থীদের নিজ নিজ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও নম্বরপত্রের মূল কপি এবং ফটোকপি সঙ্গে নিয়ে নির্ধারিত ঠিকানায় উপস্থিত হতে হবে।
স্কয়ার ফার্মাসিউটিক্যালসে নির্বাচিত প্রার্থীদের জন্য রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা। এর মধ্যে উল্লেখযোগ্য—
প্রভিডেন্ট ফান্ড
গ্র্যাচুইটি
গ্রুপ ইন্স্যুরেন্স
বিক্রয় সংক্রান্ত প্রণোদনা (সেলস ইনসেন্টিভ)
বিদেশ ভ্রমণের সুযোগ
উৎসব বোনাস
মুনাফার অংশ (প্রফিট শেয়ার)
পারফরম্যান্স বোনাস
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ সাক্ষাৎকারে অংশ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
মন্তব্য করুন