অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩৯ এএম
অনলাইন সংস্করণ

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারযোগে তিনি সেখানে পৌঁছান।

এর আগে সকাল ৮টা ৪৫ মিনিটে রাজধানীর গুলশান এভিনিউয়ের নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় হেলিকপ্টারে করে মোংলার উদ্দেশে যাত্রা করেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মোংলায় নির্ধারিত কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সড়কপথে খুলনায় যাবেন। সেখানে জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। বিকেলে হেলিকপ্টারে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

মোংলা বন্দরে উন্নয়ন প্রকল্পের কর্মসূচি

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় তিনি মোংলা বন্দরে পৌঁছাবেন। সেখানে ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

সকাল সাড়ে ১০টায় বন্দরে দুটি কনটেইনার জেটি নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন

মোংলা বন্দরের কর্মসূচি শেষে বেলা ১১টা ১৫ মিনিটে সড়কপথে বাগেরহাটের হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হবেন তিনি। দুপুর ১২টা ৪৫ মিনিটে মাজার জিয়ারত করবেন।

এরপর বেলা ১টা ১৫ মিনিটে সড়কপথে খুলনার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। দুপুর ২টা ১৫ মিনিটে খুলনা সার্কিট হাউসে যাত্রাবিরতি করবেন।

বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, বিকেল সাড়ে ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বিকেল ৫টা ১৫ মিনিটে তাঁর তেজগাঁও বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউল আহসানের বিচারকাজ কারাগারে রেখেই ভার্চুয়ালি চলবে

1

তারেক রহমান আমাদের কাজী নজরুল: চিফ হুইপ

2

মনজুর আলমের এনসিপি ও মেয়র নির্বাচন গুঞ্জন নিয়ে বক্তব্য

3

রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

4

‘আমি এখনও কাঁদছি’-ছেলের অবসরে মেসির মা

5

২০০ বছর পর বংশে কন্যাসন্তান, রথে চড়িয়ে রাজকীয় বরণ

6

যুক্তরাষ্ট্রে নিহত নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছ

7

লেবানন-ইসরাইলের যুদ্ধবিরতি আলোচনা মঙ্গলবার

8

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

9

ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই চীন সফরে ট্রাম্প

10

স্বেচ্ছায় আত্মগোপনে থাকা সেই স্বর্ণ ব্যবসায়ী পরিবারসহ আটক

11

ট্রাম্পের সঙ্গে ফোনালাপে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর আহ্বান

12

আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা : ইসি সচিব

13

গোলশূন্য ড্রয়ে ইকুয়েডর-কুরাসাও

14

মাদকের নেশায় বেপরোয়া ছেলে, পুলিশের হাতে তুলে দিলেন মা

15

মাদ্রাসায় শিশু নির্যাতন বন্ধ হবে কবে, জবাবদিহি কোথায়

16

ইরান যুদ্ধ ইস্যুতে চীনের সহায়তা প্রয়োজন নেই : ট্রাম্প

17

ইরান যুদ্ধে ন্যাটোর সহায়তা চেয়ে জোটকে পরীক্ষা

18

এবার মেসি ম্যাজিকে বশে এল ঘানার সেই তান্ত্রিক, ডাকলেন ‘ভাই’

19

ফিফা সভাপতির পদত্যাগ চাইলেন তেবাস

20