ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে ড. নাদিমুর রহমান

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে নতুন করে যুক্ত হয়েছেন দেশের বিভিন্ন অঙ্গনের বেশ কিছু পরিচিত মুখ। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামী-এর ছোট ছেলে ড. মোহাম্মদ নাদিমুর রহমান। এছাড়াও যোগ দিয়েছেন ফরায়েজী আন্দোলনের প্রভাবশালী নেতা হাজী শরীয়তুল্লাহ-র বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, গাজীপুরের বীর মুক্তিযোদ্ধা ও অধ্যাপক এম এ এইচ আরিফ, এবং ‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর একাংশ সদস্য।

মঙ্গলবার রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে অবস্থিত দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই যোগদানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ‘রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকের যোগদান’ শিরোনামের এ অনুষ্ঠানে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বর্তমানে তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকায় ড. নাদিমুর রহমান সরাসরি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি অনলাইনের মাধ্যমে এতে অংশ নেন।

সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, ‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর প্রায় চার হাজার সদস্য এনসিপিতে যোগ দিয়েছেন। যদিও তাদের সবাই উপস্থিত ছিলেন না; অনুষ্ঠানে সংগঠনটির প্রায় ৫০ জন সদস্য সরাসরি অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেয় দলটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিন কফি কিভাবে চুল পড়া কমায়? জেনে নিন

1

জ্বালানি সংকট ঘিরে অনলাইন প্রতারণা

2

সাংবাদিকের প্রশ্নে কুপোকাত বাবর আজম

3

যুদ্ধ অবসানে চুক্তি চূড়ান্তের পথে যুক্তরাষ্ট্র ও ইরান

4

লেবাননে ভয়াবহ ইসরাইলি হামলায় নিহত ১০

5

বদলে যাওয়া ক্যাম্পাস

6

মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা

7

৭ নভেম্বর ফের সরকারি ছুটি

8

নোয়াখালী বিভাগ চাই : সংসদে হান্নান মাসউদ

9

প্রভাবশালী লোকদেরই টার্গেট করা হয়: ট্রাম্প

10

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে ইসলামী বিশ্ববিদ্যালয়

11

দীর্ঘ বিরতির পর খুলছে ইরানের শেয়ারবাজার

12

ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা

13

ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় ওবামার নিন্দা

14

কান চলচ্চিত্র উৎসবে আলিয়া ভাটের নজরকাড়া উপস্থিতি

15

টিকা সংকটে মায়েদের আশ্বস্ত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

16

কলকাতায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

17

লালমনিরহাট সীমান্তে ৭ পাসপোর্টসহ আটক সাবেক ডিজি সাব্বির

18

দুইবার চুরি হয়েছিল বিশ্বকাপ ট্রফি

19

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

20