ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপি থেকে পদত্যাগ করলেন দ্যুতি অরণ্য চৌধুরী

দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি)। ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে আবারও একজন কেন্দ্রীয় নেত্রীর পদত্যাগের ঘটনা ঘটেছে। দলীয় কর্মকাণ্ডে হতাশা এবং সাধারণ মানুষের আস্থার সংকটের অভিযোগ তুলে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় সংগঠক দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি)।

শনিবার আনুষ্ঠানিকভাবে তিনি দলের সব পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি এনসিপির কেন্দ্রীয় কমিটির ‘সংগঠক’ হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং দলটির অঙ্গসংগঠন ‘জাতীয় যুবশক্তি’র সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদেও ছিলেন। পাশাপাশি সদ্য গঠিত নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র কেন্দ্রীয় কমিটিতে তাকে যুগ্ম সদস্যসচিব করা হলেও বিষয়টি তাকে বিস্মিত করেছে বলে জানান তিনি।

নিজের পদত্যাগপত্র এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের কাছে পাঠান দ্যুতি অরণ্য চৌধুরী। সেখানে তিনি উল্লেখ করেন, দলের আদর্শ ও লক্ষ্য দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি এনসিপিতে যুক্ত হলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই আদর্শ বাস্তব কর্মকাণ্ডে প্রতিফলিত হয়নি বলে তার মনে হয়েছে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের আস্থা হারানোর পরিস্থিতিতে দলের সঙ্গে সম্পৃক্ত থাকা তার পক্ষে আর সম্ভব নয়। তাই তিনি দলীয় সব পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন।

পদত্যাগের বিষয়টি তিনি নিজের ফেসবুকেও নিশ্চিত করেন। সেখানে তিনি জানান, নির্বাচনের আগেই তিনি দলীয় কর্মকাণ্ড থেকে নিষ্ক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে সম্প্রতি প্রকাশিত ‘জাতীয় নারীশক্তি’ কমিটিতে নিজের নাম দেখে তিনি বিস্মিত হন এবং বিষয়টি তার অজ্ঞাতসারে করা হয়েছে বলে দাবি করেন।

দ্যুতি অরণ্য চৌধুরী আরও বলেন, ওই কমিটির সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই এবং ভবিষ্যতে তিনি দেশের কল্যাণে স্বাধীনভাবে কাজ চালিয়ে যেতে চান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও পুরোদমে চালু হচ্ছে বাংলাদেশ ও ভারত ভিসা

1

রামিসা হত্যাকাণ্ড স্বামী জাকিরকে নিয়ে ভয়ংকর তথ্য দিলেন স্বপ্

2

নেটফ্লিক্সে নতুন সিজন নিয়ে ফিরছে মানি হাইস্ট

3

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

4

মৌসুম শেষে বার্সা ছাড়তে পারেন ছয় তারকা

5

আফগান-পাক উত্তেজনায় ব্রিটিশ মন্তব্য ঘিরে কূটনৈতিক বিরোধ

6

হরমুজ সংকটের সামরিক সমাধান নেই ; আব্বাস আরাগচি

7

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

8

বদলে যাওয়া ক্যাম্পাস

9

জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিল যুক্তরাষ্ট্র

10

আন্তর্জাতিক ক্রিকেটে ১১ বছর পূর্ণ করলেন মোস্তাফিজুর রহমান

11

দলীয় নেতাদের সঙ্গে আজ মতবিনিময়ে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহ

12

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

13

প্রার্থিতা ফিরে পেতে আপিল করলেন মনিরা শারমিন

14

ঈদযাত্রার ট্রেন টিকিটে প্রতারণা ঠেকাতে ‘রেল সেবা’ অ্যাপ ব্যব

15

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এবার ফিলিস্তিনি মডেল

16

সাভারের জুতার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

17

নাহিদ রানা আইসিসি র‍্যাংকিং

18

স্লো ওভার রেটের কারণে ঋতুরাজের জরিমানা

19

পানির নিচ থেকে ধান তোলার চেষ্টা

20