ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন: বিএনপি ৩৬, জামায়াত জোট ১৩ আসন

ছবি : সংগৃহীত

আগামী ১২ মে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ। ইতিমধ্যেই নির্বাচন কমিশন বাংলাদেশ এই আসনের তফসিল ঘোষণা করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই শতাধিক আসন পেয়ে সরকার গঠন করেছে বিএনপি নেতৃত্বাধীন জোট। বিরোধী দলে আছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বিএনপি ও তাদের মিত্ররা পাবেন ৩৬টি সংরক্ষিত নারী আসন। এই জোটে রয়েছে গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন এবং বাংলাদেশ জাতীয় পার্টি

অন্যদিকে জামায়াতে ইসলামী ও তাদের জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিস পাবেন ১৩টি সংরক্ষিত নারী আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছেন ছয়জন, তারা একজোট হয়ে ১টি আসন পাবেন। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং রুমিন ফারহানা কোনো জোটে অংশ নেবেন না।

মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। ২২ ও ২৩ এপ্রিল মনোনয়ন যাচাই-বাছাই করা হবে। ২৬ এপ্রিল বাতিল হওয়া মনোনয়নের বিষয়ে আপিল শুরু হবে এবং ২৭ ও ২৮ এপ্রিল তা নিষ্পত্তি হবে। ২৯ এপ্রিল মনোনয়ন প্রত্যাহার এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

এইভাবে সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে, যেখানে ভোটাররা জোটভিত্তিক আসন বণ্টন অনুযায়ী তাদের প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন দিগন্ত

1

প্রধানমন্ত্রীর কার্যালয়ে শনিবার সংবাদ সম্মেলন

2

এবারো শুভেন্দুর কাছে মমতার পরাজয়

3

‘‌জাতীয় সংসদই হোক সবপ্রকার সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’

4

সামরিক সক্ষমতা পুনর্গঠন করল ইরান

5

জাতিসঙ্ঘে নতুন নেতৃত্বের বার্তা দিলেন মারিয়া এসপিনোসা

6

ভাতা বন্ধে হতাশ পশ্চিমবঙ্গের ইমাম পুরোহিতরা

7

জামালপুরের কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে নিহত ২

8

জামালপুরে কারাবন্দি আ.লীগ নেতা জিয়াউল হকের মৃত্যু

9

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান

10

শুভেন্দুর পিএস হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ

11

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪২টি সামরিক বিমান ধ্বংস হওয়ার দাব

12

আমিরাত উপকূলে নিয়ন্ত্রণ দাবি ইরানের

13

এফডিআরের ৬২ কোটি টাকা সিইওর কবজায়

14

আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দু এখন পাকিস্তান

15

হাভার্টজের শেষের গোলে আর্সেনালের জয়

16

ইরানকে অত্যাধুনিক ড্রোন ও মরণাস্ত্র সহায়তা দিচ্ছে রাশিয়া

17

দুবাইয়ের গালা ইভেন্ট মাতাবেন নুসরাত ফারিয়া

18

ব্রণ নিয়ে বিড়ম্বনা জেনে নিন কারণ ও সমাধান

19

মার্কিন সামরিক শক্তি পর্যবেক্ষণে চীনের নজর

20