অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১২ এএম
অনলাইন সংস্করণ

হরমুজে নৌ-মাইনের আঘাতে চার ট্যাংকারে আগুন

হরমুজে নৌ-মাইনের আঘাতে চার ট্যাংকারে আগুন

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নৌ-মাইনের আঘাতে চারটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। গত ২৪ ঘণ্টায় এসব ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আইআরজিসির দেওয়া এক বিবৃতিতে তিনটি ট্যাংকারে মাইনের আঘাতের কথা জানানো হয়। একই দিন হরমুজ প্রণালীর পূর্ব অংশে আরও একটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর দেয় ইরানের সেনাবাহিনী। খবর আল জাজিরার।

দক্ষিণ অংশে তিন ট্যাংকারে মাইনের আঘাত

আইআরজিসির বিবৃতি অনুযায়ী, হরমুজ প্রণালীর দক্ষিণ অংশের একটি অননুমোদিত নৌপথ দিয়ে চলাচলের চেষ্টা করার সময় তিনটি তেলবাহী ট্যাংকার নৌ-মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এতে বিস্ফোরণ ঘটে এবং জাহাজগুলোতে আগুন ধরে যায়।

ঘটনাগুলো গত ২৪ ঘণ্টার মধ্যে ঘটেছে বলে জানায় আইআরজিসি। সংস্থাটি ট্যাংকারগুলোকে ‘নিয়ম লঙ্ঘনকারী’ হিসেবে উল্লেখ করেছে।

পূর্ব অংশে আরও একটি ট্যাংকারে আগুন

বৃহস্পতিবার দিনের পরবর্তী সময়ে হরমুজ প্রণালীর পূর্ব অংশে আরও একটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার খবর জানায় ইরানের সেনাবাহিনী।

তাদের দাবি, সীমাবদ্ধ ও বিপজ্জনক হিসেবে চিহ্নিত একটি এলাকায় চলাচলের সময় জাহাজটি নৌ-মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এর পরপরই ট্যাংকারটিতে আগুন ধরে যায়।

তবে চারটি ঘটনার বিষয়ে ইরানের সামরিক বাহিনীর দেওয়া তথ্য স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার বিষয়টি এখনো স্পষ্ট নয়।

হরমুজ প্রণালী নিয়ে বাড়ছে উদ্বেগ

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাজারে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবহন করা হয়। ফলে এই জলপথে জাহাজ চলাচল ব্যাহত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে প্রভাব পড়তে পারে।

এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হরমুজ প্রণালীর কয়েকটি নৌপথ মাইনমুক্ত করার কথা জানিয়েছিল। এর পরপরই ইরানের পক্ষ থেকে চারটি ট্যাংকারে মাইনের আঘাতের দাবি সামনে এল।

এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ জলপথটিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের দিয়ালোর গোলে আইভরি কোস্টের দুর্দান্ত সূচনা

1

জর্ডানে গির্জায় ভয়াবহ হামলা, নিহত ৭

2

সেরা গোলের দৌড়ে মেসি-আলভারেজ, সমর্থকদের ভোটে নির্বাচিত হবে ব

3

এমবাপে নিশ্চিত, ফাইনালেও গোল করবেন মেসি

4

চোট নিয়েও বিশ্বকাপে খেলতে প্রস্তুত সাকা

5

পাকিস্তানে সেনা বহনকারী ট্রেনে আত্মঘাতী হামলা

6

একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত আতাউর রহমানের দাফন আজ

7

ইতিহাস বলছে, এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

8

বিয়ের পর স্বামীকে নিয়ে যা বললেন দীপ্তি

9

উদ্বোধনী ম্যাচে মেক্সিকো, ভাঙবে কি জয়হীনতার রেকর্ড

10

কাজের মাঝে ল্যাপটপ হঠাৎ বন্ধ হয়ে গেলে কী করণীয়

11

শান্তিচুক্তি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান

12

জন্মভূমি ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে হালান্ড

13

আত্মা দিয়ে জার্সিটা রক্ষা করেছি', অবসরের ঘোষণা আর্জেন্টিনা খ

14

রামিসা হত্যা মামলায় আদালতে হাজির সোহেল ও স্বপ্না

15

কাঁচা কাঁঠালের স্বাস্থ্যকর বার্গার

16

পায়ের গোড়ালির ব্যথা: কারণ, লক্ষণ ও করণীয়

17

৬৯ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন মেসি

18

লাল কার্ড বিতর্কে ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকা কোচ

19

এমআরটি প্রকল্পের ধীরগতিতে চরম ভোগান্তি

20