ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

দীর্ঘ চিকিৎসার পর রাঙ্গামাটিতে বন্য হাতির মৃত্যু

ছবি : সংগৃহীত

রাঙ্গামাটির লংগদু উপজেলায় দীর্ঘদিন অসুস্থতায় ভোগার পর একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। বন বিভাগের একাধিক প্রচেষ্টা সত্ত্বেও প্রাণীটিকে সুস্থ করে তোলা সম্ভব হয়নি।

রোববার (২৬ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে লোকালয়ের কাছাকাছি এলাকায় হাতিটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে হাতিটিকে মাটিতে পড়ে থাকতে দেখা যায় এবং সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। কিছুক্ষণের মধ্যেই সেটি মারা যায়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় ৬০ বছর বয়সী এই হাতিটি দীর্ঘদিন ধরে পায়ে গুরুতর ক্ষত, ফোলা এবং শারীরিক দুর্বলতায় ভুগছিল। একাধিকবার চিকিৎসা প্রদান করা হলেও অবস্থার উন্নতি হয়নি। সর্বশেষ কয়েক সপ্তাহ আগেও বন্যপ্রাণী বিশেষজ্ঞদের একটি দল হাতিটির চিকিৎসা করে।

পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, হাতিটির মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে সুবলং রেঞ্জের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে লংগদু থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।

তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে সরকারি নিয়ম অনুযায়ী হাতিটির দাফন কার্যক্রম সম্পন্ন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

1

মেয়র নির্বাচনের ঘোষণা নীলা ইসরাফিলের

2

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক

3

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান ঘোষণা ডোনাল্ড ট্রাম্প-এর

4

শুভেন্দু অধিকারী ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিলেন

5

সাত দিনের সফরে জাপানে পৌঁছেছেন জামায়াত আমির

6

জাতীয় পার্টির নির্বাচনী ব্যয় মাত্র ৫ লাখ টাকা

7

ইরান সংঘাতে কমছে মার্কিন অস্ত্রভান্ডার

8

ঢাকায় আসার আগে দ্বিবেদী-ত্রিবেদীর গুরুত্বপূর্ণ বৈঠক

9

দেশের ইতিহাসে সবচেয়ে সফল নির্বাচন—সেনাপ্রধানের মন্তব্য

10

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

11

রাহুল গান্ধীর দ্বৈত নাগরিকত্ব বিতর্কে হাইকোর্টের তদন্ত নির্দ

12

দেশে বৈদেশিক রিজার্ভ বেড়ে ৩১ বিলিয়ন ছাড়াল

13

ইতিহাসের রাজকীয় পাত থেকে মতিঝিলের খাবার দোকান

14

রাষ্ট্রের অবক্ষয় শুরু হলে সব খাতেই প্রভাব পড়ে: রুমিন ফারহানা

15

গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭২৭৪০

16

ইরান সংঘাত ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি: চাপে হোয়াইট হাউস

17

ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান

18

জিম্বাবুয়েতে ওয়ানডেতে ৮২৩ রানের টার্গেট

19

পুতিন ও জেলেনস্কি বৈঠক দু’সপ্তাহের মধ্যে: জার্মান চ্যান্সেলর

20