নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যা মামলায় আশিকুর রহমান প্রাঙ্গন (২১) নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-১৪। মঙ্গলবার রাতে পৌরসভার শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এর আগে আরও একজনকে গ্রেফতার করেছিল পুলিশ।...…
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোলে ধাক্কা দিয়েছে একটি যাত্রীবাহী মাইক্রোবাস। এতে মা ও মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চার যাত্রী।...…
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে ৮৫ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের ১৪ শতক জমি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য ও তাঁর স্বজনদের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে জমি কেনার দাবি করেছেন অভিযুক্ত সাবেক ইউপি সদস্য।...…
ঠাকুরগাঁওয়ে আগাম শিমের আবাদ বেড়েছে। মৌসুমের শুরুতে কেজিপ্রতি ১৫০ টাকা পর্যন্ত বিক্রি হলেও সরবরাহ বাড়ায় কৃষকের বিক্রয়মূল্য কমে এখন ৮৫ টাকায় নেমেছে। অন্যদিকে শহরের বাজারে একই শিম কিনতে হচ্ছে ১৪০ টাকা কেজি দরে।...…
কাঠ, তার ও বিয়ারিং দিয়ে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা খরচে বিশেষ ধরনের ক্রেন তৈরি করেছেন নেত্রকোনার হাতেম আলী। চেয়ারে বসেই হাতল ঘুরিয়ে দোকানের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ক্রেতাদের কাছে চা, বিস্কুটসহ নানা পণ্য পৌঁছে দেন তিনি।...…