অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে এবার মুখ খুললেন হালান্ড

ছবি: সংগৃহীত



২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে ফ্রান্স। সেই সাফল্যের অন্যতম প্রধান কারিগর অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে একটি গোল ও একটি অ্যাসিস্ট করে দলকে ২-০ ব্যবধানে জিতিয়ে সেমিফাইনালে তুলেছেন এই ফরাসি তারকা। তবে ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত হয়ে ওঠে তার পেনাল্টি মিস।

এমবাপ্পের সেই ব্যর্থতার পেছনে অস্বাভাবিক দীর্ঘ অপেক্ষাকে দায়ী করেছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, শট নেওয়ার আগে এত দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়ায় এমবাপ্পের মনোযোগ ব্যাহত হতে পারে।

ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি পায় ফ্রান্স। তবে মরক্কোর খেলোয়াড়দের সময়ক্ষেপণের কারণে বলের সামনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এমবাপ্পেকে। প্রায় ৩ মিনিট ১২ সেকেন্ড পর তিনি শট নেন, কিন্তু মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো দারুণ দক্ষতায় সেটি প্রতিহত করেন। ম্যাচ শেষে স্ন্যাপচ্যাটে হালান্ড লিখেছেন, একটি পেনাল্টি নেওয়ার জন্য কোনো খেলোয়াড়কে প্রায় পাঁচ মিনিট অপেক্ষা করানো সত্যিই অনেক বেশি।

নিয়মিত পেনাল্টি টেকার হিসেবে হালান্ড মনে করেন, এত দীর্ঘ বিরতি একজন ফুটবলারের স্বাভাবিক ছন্দ ও মানসিক প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে। তার মতে, এমবাপ্পের পেনাল্টি মিসের পেছনে এটিও একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে।

তবে পেনাল্টি মিসের হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে দুর্দান্ত এক শটে বুনোকে পরাস্ত করে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপ্পে। এরপর ৬৬তম মিনিটে উসমান দেম্বেলের গোলেও অ্যাসিস্ট করেন তিনি। এমবাপ্পের অনবদ্য পারফরম্যান্সে ২-০ ব্যবধানে জয় তুলে নিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে ফ্রান্স।

এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৮-এ। ফলে তিনি লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে এসেছেন। একই সঙ্গে বিশ্বকাপে মাত্র ২০ ম্যাচে ২০ গোল করার বিরল কীর্তিও গড়েছেন ফরাসি অধিনায়ক।

তবে ম্যাচের শেষ দিকে কিছুটা উদ্বেগে পড়ে ফরাসি শিবির। ৭৭তম মিনিটে ডান গোড়ালিতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন এমবাপ্পে। যদিও ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, চোট গুরুতর নয় এবং সেমিফাইনালের আগেই পুরোপুরি ফিট হয়ে ফিরতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলায় আদালতে হাজির সোহেল ও স্বপ্না

1

বিশ্বকাপে ইরানের বিদায়ে ‘খুশির নাচ নেচেছেন’ মার্কিন কর্মকর্ত

2

কম্বোডিয়া থেকে ৯ মাসে ৩ হাজারের বেশি বাংলাদেশি বহিষ্কার

3

মিসরের বিপক্ষে ম্যাচের আগে যে কারণে সতর্ক আর্জেন্টিনা

4

গোলাম সারোয়ার মিলনের জানাজা সম্পন্ন

5

স্পেনকে রুখে দিয়ে কেপ ভার্দের চমক

6

লাল কার্ড বিতর্কে ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকা কোচ

7

হরমুজে নৌ-মাইনের আঘাতে চার ট্যাংকারে আগুন

8

সঙ্গীর ভালোবাসা নিয়ে অতিরিক্ত সন্দেহ, কী করবেন?

9

সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটির প্রস্তাব

10

চাঁপাইনবাবগঞ্জে কর্মবিরতি প্রত্যাহার

11

ফিতরাতি বাস্তুতন্ত্রের মানুষ-দর্শন

12

আপনার জাদুকরী প্রতিভা ও বিনয় চিরকাল মনে থাকবে: মেসিকে ইনফান্

13

ইরানে মার্কিন-ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৩৪

14

মেসির দুই রেকর্ডকে স্বীকৃতি দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

15

গরমে ত্বকের যত্নে ঘরোয়া উপায়

16

ঘটনার সময় আমি বাসায় ছিলাম না:কাঠগড়ায় গাজী নজরুল

17

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সক্রিয় ভূমিকা চায় বাংলাদেশ

18

পাবনায় শিক্ষক আটক, মাদ্রাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ

19

নেপালে জেন জি বিক্ষোভে নিহত ১৯

20