অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে গেলেন মেসি

ছবি: সংগৃহীত



নাটকীয় সেমিফাইনালে গোল করতে পারেননি লিওনেল মেসি। তবে ম্যাচজুড়ে নিজের দুর্দান্ত প্রভাব ঠিকই রেখেছেন আর্জেন্টিনা অধিনায়ক। দলের দুই গোলই বানিয়ে আর্জেন্টিনার ঘুরে দাঁড়ানোর অন্যতম নায়কও মেসি। তাতে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা।

আটলান্টায় গতকাল রাতে দুটি গোল বানানোয় এবার বিশ্বকাপে মেসির মোট অ্যাসিস্টসংখ্যা দাঁড়াল ৪টি। তাতে গোল্ডেন বুট জয়ের দৌড়ে আরও সুবিধাজনক অবস্থানে চলে গেলেন মেসি।

মেসি ও কিলিয়ান এমবাপ্পে, দুজনেরই গোল ৮টি করে। কিন্তু বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে এখন এগিয়ে মেসিই। কারণ, গোল সমান হলে অ্যাসিস্টসংখ্যা হিসাব করা হয়। মেসি সেখানে এমবাপ্পের ৩টি অ্যাসিস্টের চেয়ে এগিয়ে।

গোল্ডেন বুট জয়ের দৌড়ে কে কোথায়
লিওনেল মেসি (আর্জেন্টিনা): ৮ গোল, ৪ অ্যাসিস্ট

কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স): ৮ গোল, ৩ অ্যাসিস্ট

আর্লিং হলান্ড (নরওয়ে): ৭ গোল

জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড): ৬ গোল, ১ অ্যাসিস্ট

হ্যারি কেইন (ইংল্যান্ড): ৬ গোল, ১ অ্যাসিস্ট

উসমান দেম্বেলে (ফ্রান্স): ৫ গোল, ২ অ্যাসিস্ট

মিকেল ওইয়ারসাবাল (স্পেন): ৫ গোল, ১ অ্যাসিস্ট


৭৫ মিনিটের পর ১১ গোল: আর্জেন্টিনা যেন ঘুরে দাঁড়ানোর অন্য নাম
এই সাতজনের মধ্যে হলান্ড ছাড়া বাকি ছয়জনের সামনে আরও একটি করে ম্যাচ খেলার সুযোগ রয়েছে। শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড। রোববারের ফাইনালে শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উরুগুয়েকে বিদায় করে গ্রুপ সেরা হয়ে নকআউটে স্পেন

1

গরমে ফুচকা খাওয়া কি নিরাপদ

2

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সংগীতশিল্পী দিলরু

3

তৃণমূল চাঙা করতে মাঠে নামছে বিএনপি

4

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে বড় দুঃসংবাদ

5

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

6

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা

7

রূপপুরে জ্বালানি লোডিংয়ের ঐতিহাসিক যাত্রা শুরু

8

পশুর হাটে ক্রেতা কম, হতাশ বিক্রেতারা

9

মে দিবসে প্রধানমন্ত্রীর বার্তা

10

ব্রাজিলের দুর্বলতা স্পষ্ট, আগের মতো ভয়ংকর নেই

11

২০২৬-২৭ ঘাটতি মেটানোই বড় চ্যালেঞ্জ

12

আগামীকাল থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা

13

ঢাবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব পাল

14

এনসিপির ‘নারীশক্তি’র নেতৃত্বে দিবেন যারা

15

পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণ শুরু

16

কিংবদন্তি হকি খেলোয়াড় আবদুস সাদেক আর নেই

17

এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

18

হরমুজ দিয়ে সামরিক জাহাজ চলাচল নয়, সতর্ক করল ইরান

19

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

20