ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ০১ জুন ২০২৬, ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ

ফিনল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপের আগে জার্মানির শক্তির বার্তা

সংগৃহীত ছবি

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে দেখা গেল জার্মানিকে। আক্রমণাত্মক ও গতিময় ফুটবল খেলায় ফিনল্যান্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচটি অনুষ্ঠিত হয় মাভে আরেনায়, যেখানে স্বাগতিকরা শুরু থেকেই আধিপত্য বিস্তার করে।

ম্যাচজুড়ে বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল জার্মানি। প্রায় ৬৫ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে তারা। মোট ২২টি শটের মধ্যে ১২টি ছিল লক্ষ্যে, যেখানে ফিনল্যান্ড সাতটি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি।

প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও শুরুতে গোল পেতে দেরি হয় জার্মানির। তবে ৩৪তম মিনিটে জসুয়া কিমিখের কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন ডেনিস উনডাভ। এরপর প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে জার্মানি। ৪৮তম মিনিটে ফিনল্যান্ডের ডিফেন্ডারের ভুল পাস কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফ্লোরিয়ান ভির্ট্‌জ। এরপর দ্রুতই আবার গোল করেন উনডাভ, ভিএফবি স্টুটগার্ট ফরোয়ার্ডের দ্বিতীয় গোল আসে ৫৭তম মিনিটে।

৬৩তম মিনিটে ম্যাচের চতুর্থ গোল করেন জামাল মুসিয়ালা। আলেকসান্ডার পাভলোভিচের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে স্কোরলাইন ৪-০ করেন বায়ার্ন মিউনিখের এই তারকা।

শেষদিকে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও জার্মানি আর গোল পায়নি। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে ফিনল্যান্ড গোললাইন থেকে একাধিকবার বল ক্লিয়ার করে বড় ব্যবধান এড়ায়।

এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল জার্মানি। আগামীতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা, এরপর বিশ্বকাপের মূল মঞ্চে নামবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব ধর্মের মানুষের অংশগ্রহণে দুর্গাপূজায় সম্প্রীতির নতুন বার্

1

উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে কেপ ভার্দে

2

বিশ্বকাপে আরও উন্নতি দরকার ব্রাজিলের: ভিনিসিয়ুস জুনিয়র

3

১৯ বছর পর বিএনপি সরকারের প্রথম বাজেট আজ

4

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

5

পশ্চিমবঙ্গে নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে

6

বাড়তি দামে কিনতে হচ্ছে রান্নার গ্যাস

7

মালয়েশিয়া যেতে মেডিকেল পরীক্ষা ৮ হাজার টাকায়

8

ব্যাটারির গলিতে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের ইঙ্গিত অমির

9

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের কাবরালের গোলটিই বিশ্বকাপের

10

নাহিদ ইসলাম নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন

11

বাবার ‘প্রতারণায়’ দেউলিয়ার পথে ব্রাজিল তারকা রাফিনিয়া

12

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানায় আগুন, কাজ করছে ১২ ইউনি

13

দুবাইয়ে শপিং মলে ডেকে বেনজীরকে আটক

14

পদ্মা সেতুতে এক দিনে রেকর্ড প্রায় ৫ কোটি টাকা টোল আদায়

15

কোচদের ‘অপরাধের’ ছবি জমাচ্ছেন আরতেতা

16

যুদ্ধের মানসিক চাপ বাড়াচ্ছে আত্মহত্যা

17

এনসিপির ক্রীড়া সংগঠনের নেতৃত্বে ফাহিম-নাজমুল

18

গণভোটের রায় কার্যকর করার আহ্বান জামায়াত আমিরের

19

পশ্চিমবঙ্গে গরুর মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা ঘিরে উত্তেজনা

20