অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ

ইমামের সামনে দাঁড়িয়ে নামাজ পড়লে কি নামাজ হবে

ইমামের সামনে দাঁড়িয়ে নামাজ পড়লে কি নামাজ হবে?

জামাতে নামাজ আদায়ের সময় মুক্তাদিরা সাধারণত ইমামের পেছনে কাতারবদ্ধ হয়ে দাঁড়ান। তবে মসজিদে নববীতে নামাজ আদায়ের সময় ইমামের সামনের দিকে, বিশেষ করে দক্ষিণ পাশে, অনেক মুসল্লিকে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়তে দেখা যায়। এ অবস্থায় ইমামের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করলে তা শুদ্ধ হবে কি না, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ইসলামি শরিয়তের বিধান তুলে ধরেছেন মুফতি শফিকুল ইসলাম হাটহাজারী। তিনি জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুরের মুফতি ও মুহাদ্দিস।

ইমামের আগে দাঁড়ালে নামাজ হবে না

প্রশ্নকারী জানতে চান, মসজিদে নববীতে জামাতে নামাজ আদায়ের সময় হাজার হাজার মুসল্লিকে ইমামের সামনের দিকে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়তে দেখা যায়। এ ক্ষেত্রে শরিয়তের বিধান কী?

জবাবে মুফতি শফিকুল ইসলাম বলেন, মুক্তাদি ইমামের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করলে তাঁর নামাজ শুদ্ধ হবে না। ইমামের আগে মুক্তাদির দাঁড়ানো নামাজ নষ্ট হওয়ার কারণ।

তিনি আরও বলেন, মসজিদে নববী হলেও কেউ যদি ইমামের আগে দাঁড়িয়ে নামাজ আদায় করেন, এমনকি মসজিদের সামনের খোলা চত্বরে দাঁড়ান, তাহলেও তাঁর নামাজ শুদ্ধ হবে না।

ফাতাওয়া আলমগিরির উদ্ধৃতিতে যে বিধান রয়েছে

নিজের বক্তব্যের সমর্থনে হানাফি ফিকাহর প্রসিদ্ধ গ্রন্থ ফাতাওয়া আলমগিরি থেকে একটি উদ্ধৃতি উল্লেখ করেন মুফতি শফিকুল ইসলাম।

গ্রন্থটিতে বলা হয়েছে—

وَلَوْ تَقَدَّمَ عَلَى الْإِمَامِ مِنْ غَيْرِ عُذْرٍ فَسَدَتْ صَلَاتُهُ. كَذَا فِي فَتَاوَى قَاضِي خَانْ.

এর অর্থ, কোনো ওজর বা গ্রহণযোগ্য কারণ ছাড়া মুক্তাদি ইমামের সামনে চলে গেলে তাঁর নামাজ নষ্ট হয়ে যাবে। ফাতাওয়া কাজিখান গ্রন্থেও একই বিধানের উল্লেখ রয়েছে।

মুফতি শফিকুল ইসলাম তাঁর উত্তরে ফাতাওয়া আলমগিরি (খণ্ড ১, পৃষ্ঠা ১০৩), মাকতাবায়ে জাকারিয়া, দেওবন্দের উদ্ধৃতি দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপে পয়েন্ট সমান হলে যেভাবে চূড়ান্ত তৃতীয় সেরা ৮ দল নকআউটে

1

অহেতুক ইস্যু বানালে পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম হ

2

ব্রাজিলের ৬৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে আর্জেন্

3

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

4

বন্ধুত্ব ভেঙে যাওয়ার ৫টি প্রধান কারণ

5

প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধ রাখলে বাড়বে উৎপাদন: মৎস্যমন্ত্রী

6

ইসরাইল ও লেবাননে রাতভর চলেছে হামলা

7

দিনভর নানা গুঞ্জন, যে কারণে বিভিন্ন দূতাবাস থেকে সরানো হয়েছ

8

পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩

9

ঘরোয়া আয়োজনে বিয়ে করছেন আমির খান-গৌরি

10

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সঞ্জয়, কে তিনি?

11

ইরানে হামলার পরিকল্পনা নিয়ে নেতানিয়াহু-সেনাপ্রধানের বিরোধ

12

মে দিবসে প্রধানমন্ত্রীর বার্তা

13

চায়ের দোকানে বসে থাকা বৃদ্ধকে গুলি

14

ব্রাজিলকে বিদায় দেওয়া সেই গণক দেখলেন তার নিজের দেশের বিদায়

15

সৌদি, কাতার ও তুরস্ক সফরে শাহবাজ শরিফ

16

আলাবার নেতৃত্বে বিশ্বকাপে অস্ট্রিয়ার দল ঘোষণা

17

সাংবাদিক আলিফ হত্যা মামলায় গ্রেফতার আরও একজন

18

সারা দেশে দুই দিন বন্ধ থাকবে এলপিজি বিক্রি

19

মেসির উচিত ছিল আরো কিছু দিন পরিবারের সাথে সময় কাটানো

20