ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৩০ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে নেইমারকে দেখতে চান মেসি

সংগৃহীত ছবি

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার জুনিয়র-এর জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। চোট কাটিয়ে পুনরায় মাঠে ফিরলেও জাতীয় দলের স্কোয়াডে তার ভবিষ্যৎ এখনো প্রশ্নের মুখে। এ পরিস্থিতিতে তাকে বিশ্বকাপে দেখতে চান তার সাবেক সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু লিওনেল মেসি

সম্প্রতি আর্জেন্টিনার পডকাস্ট ‘লো ডেল পোলো’-তে ইউটিউবার পোলো আলভারেজকে দেওয়া সাক্ষাৎকারে নেইমারকে নিয়ে নিজের আবেগ প্রকাশ করেন মেসি। তিনি জানান, বার্সেলোনা ও পিএসজিতে দীর্ঘদিন একসঙ্গে খেলার অভিজ্ঞতা থেকে নেইমারের প্রতি তার আলাদা টান রয়েছে।

মেসি বলেন, বিশ্বকাপে সবসময়ই সেরা খেলোয়াড়দের দেখা উচিত এবং নেইমার সেই তালিকারই একজন। তার মতে, নেইমারের বর্তমান ফর্ম যাই হোক না কেন, তিনি এখনও বিশ্বের শীর্ষ খেলোয়াড়দের একজন।

আর্জেন্টাইন অধিনায়ক আরও বলেন, “আমি এই বিষয়ে নিরপেক্ষ হতে পারছি না, কারণ নেইমার আমার খুব কাছের বন্ধু। আমি মন থেকে চাই সে বিশ্বকাপে খেলুক এবং ব্রাজিলের প্রতিনিধিত্ব করুক।”

নেইমারের ব্যক্তিত্ব নিয়েও প্রশংসা করেন মেসি। তিনি বলেন, ব্রাজিল ও বিশ্ব ফুটবলে নেইমারের অবদান অসাধারণ এবং তার উপস্থিতি বিশ্বকাপকে আরও আকর্ষণীয় করে তুলবে। নেইমারকে তিনি সহজ-সরল ও প্রাণবন্ত মানুষ হিসেবেও উল্লেখ করেন।

উল্লেখ্য, গত বছরের অক্টোবর থেকে চোটের কারণে জাতীয় দলের বাইরে আছেন নেইমার জুনিয়র। বর্তমানে তিনি পুনর্বাসন প্রক্রিয়ার শেষ পর্যায়ে আছেন। ব্রাজিলের কোচ কার্লো আনচেলোত্তি জানিয়েছেন, পুরোপুরি ফিট না হলে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া কঠিন হবে এই তারকার জন্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশুর হাটে ক্রেতা কম, হতাশ বিক্রেতারা

1

বৃষ্টির দিনে ঢাকার যানজট যেভাবে এড়িয়ে চলবেন

2

মনোনয়ন ফিরে পেতে হাইকোর্টে রিট করলেন নুসরাত তাবাসসুম

3

বিশ্বের এক নম্বর লিগ হবে পিএসএল : নাকভি

4

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

5

গাজার শরণার্থী শিবিরগুলোতে চর্মরোগের দ্রুত বিস্তার

6

ঢাকায় বজ্রসহ ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা

7

পদত্যাগ করলেন মেসিদের কোচ মাচেরানো

8

হাসিনা ও কামালকে ফেরত চায় বাংলাদেশ

9

মার্কিন অবরোধ ভেঙে এশিয়ায় পৌঁছালো ইরানের তেলবাহী সুপার ট্যাং

10

পোল্যান্ডে ৫ হাজার অতিরিক্ত মার্কিন সেনা পাঠাচ্ছেন ট্রাম্প

11

‘সংসদ কোনো ফাইজলামির জায়গা না : ইলিয়াস

12

মার্কিন যুদ্ধজাহাজে পাল্টা হামলা ইরানের

13

কিউবা দখল নিয়ে রসিক মন্তব্যে নতুন বিতর্কে ডোনাল্ড ট্রাম্প

14

শিক্ষাগত যোগ্যতার সনদ বিতর্কে কেন নীরব মোদি?

15

কক্সবাজারে সন্তানকে বাঁচাতে গিয়ে নিহত হলেন মা

16

ভারতে তীব্র তাপপ্রবাহে হিটস্ট্রোকে ১৬ জনের মৃত্যু

17

হরমুজ প্রণালীতে আবারও বাড়ছে জাহাজ চলাচল

18

লালমনিরহাট সীমান্তে ৭ পাসপোর্টসহ আটক সাবেক ডিজি সাব্বির

19

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

20