ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

মেসিকে ছাড়াই আমার একাদশ নিখুঁত : পিয়ার্স মরগান

ছবি: সংগৃহীত

ব্রিটিশ সাংবাদিক ও উপস্থাপক পিয়ার্স মরগান আবারও ফুটবল বিশ্বে তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি নিজের সর্বকালের সেরা একাদশ থেকে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে বাদ দিয়ে মন্তব্য করেছেন যে, মেসিকে ছাড়াই তার দল নিখুঁত।

ক্রিস্টিয়ানো রোনালদোর বড় সমর্থক হিসেবে পরিচিত পিয়ার্স মরগান সামাজিক যোগাযোগমাধ্যমে তার নির্বাচিত সর্বকালের সেরা একাদশ প্রকাশ করেন। সেই দলে জায়গা পেয়েছেন গর্ডন ব্যাঙ্কস, কাফু, ফ্রাঙ্কো বারেসি, পাওলো মালদিনি, রবার্তো কার্লোস, জিনেদিন জিদান, লোথার ম্যাথাউস, রোনালদিনিয়ো, দিয়েগো মারাডোনা, ক্রিস্টিয়ানো রোনালদো ও রোনালদো নাজারিও।

তবে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে লিওনেল মেসির অনুপস্থিতি। বিষয়টি নিয়ে একটি ফুটবলভিত্তিক অ্যাকাউন্ট মরগানের একাদশ শেয়ার করে মন্তব্য করে যে, সেখানে একজন বড় তারকা অনুপস্থিত।

এর জবাবে মরগান নিজেই বলেন, এতে অবাক হওয়ার কিছু নেই। তার মতে, মেসি আর্জেন্টিনার সর্বকালের সেরা খেলোয়াড় নন এবং তাকে ছাড়াই তার একাদশ পূর্ণাঙ্গ।

মরগানের এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেক ফুটবল ভক্ত তার সঙ্গে একমত নন। তাদের মতে, আটবারের ব্যালন ডি’অর জয়ী এবং আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো মেসিকে বাদ দেওয়া একপেশে দৃষ্টিভঙ্গি।

অন্যদিকে মরগান তার অবস্থানে অনড় থেকে বলেন, দিয়েগো মারাডোনার নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় ছিল আরও ঐতিহাসিক এবং প্রভাবশালী।

ফুটবলে সর্বকালের সেরা কে—এই বিতর্ক নতুন নয়। প্রজন্ম, পছন্দ ও আবেগের কারণে এই আলোচনা বারবার নতুন করে সামনে আসে। পিয়ার্স মরগানের সাম্প্রতিক মন্তব্য সেই পুরনো বিতর্ককে আবারও উসকে দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিব ওয়াহিদের গান

1

মুক্তিযুদ্ধের বিরোধিতার জায়গা থেকে এখনো সরে আসেনি জামায়াত

2

বিদ্যুৎ বিল কমানোর সহজ ৪ কৌশল

3

ট্রাম্পের সঙ্গে ফোনালাপে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর আহ্বান

4

রোনালদোই পর্তুগাল দলের আদর্শ: কোচ মার্তিনেজ

5

সাব্বিরকে নিয়ে রাইজিং স্টার্সে বাংলাদেশের ১৯ সদস্যের প্রাথমি

6

রংপুরে ৪ খুন: যেসব প্রশ্নের উত্তর মিলছে না

7

মেসি সবার হ্যাটট্রিকের পর প্রশংসায় ব্রাজিল সমর্থক তারকারা

8

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

9

জ্বালানি আধিপত্যের অভিযোগে যুক্তরাষ্ট্রকে তোপে রাশিয়া

10

ইসরায়েলকে সমর্থনের কারণেই কি নিরাপত্তা পরিষদের ভোটে হারল জার

11

ভিত্তিহীন গল্প ছড়িয়ে সবাই আমাদের পতন দেখার অপেক্ষায় ছিল: ডি

12

আদালতে খারিজ টিমোথির বিরুদ্ধে শিশু নিপীড়নের মামলা, পরবর্তী প

13

মদিনার দিকে হুথিদের ক্ষেপণাস্ত্র

14

যে রেকর্ডটা বাকি ছিল, সেটাও ছুঁয়ে ফেললেন মেসি

15

হাইকোর্টের রায়ে বিরোধী দলনেতা ঋতব্রত, চাপে মমতা

16

ঐতিহাসিক সেঞ্চুরিতে রেকর্ড ভাঙলেন মুশফিক

17

মাঝপথে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কুনিয়ার গাড়ি বিকল, মেরামত করেও ট

18

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী

19

অস্ট্রেলিয়ায় কনসার্টে মাতাবেন রুনা লায়লা

20