ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:১৮ এএম
অনলাইন সংস্করণ

জুলাই শহীদ তালিকায় কারসাজির অভিযোগ

প্রতীকী ছবি

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বাসিন্দা আশিকুর রহমানকে রাষ্ট্রীয়ভাবে ‘জুলাই শহীদ’ হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও তাঁর মৃত্যু ঘিরে উঠেছে নানা প্রশ্ন। অনুসন্ধানে পাওয়া চিকিৎসা নথি, মৃত্যুসনদ এবং স্থানীয়দের বক্তব্যে দেখা গেছে, আন্দোলনে আহত হয়ে নয়; বরং দীর্ঘদিনের মস্তিষ্কজনিত জটিলতায় তিনি মারা গেছেন বলে দাবি উঠেছে।

সরকারি গেজেটে আশিকুর রহমানের নাম জুলাই শহীদ হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার পর তাঁর পরিবার ৩০ লাখ টাকার অনুদানও পেয়েছে। তবে অনুসন্ধানে জানা যায়, আন্দোলনের সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাড়পত্রে তাঁর রোগ হিসেবে উল্লেখ ছিল ‘সেপসিস উইথ ফোকাল সিজার’ এবং ‘এনসেফালাইটিস’ বা ব্রেন ইনফেকশন। সেখানে কোথাও আন্দোলনে আহত হওয়ার তথ্য উল্লেখ ছিল না।

পরবর্তীতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া মৃত্যুসনদে নতুনভাবে যুক্ত হয় ‘স্টুডেন্ট প্রোটেস্ট চলাকালে মাথায় আঘাত পাওয়ার অভিযোগ’। যদিও সংশ্লিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. মন্তোষ কুমার মণ্ডল পরে স্বীকার করেন, মেডিক্যাল বোর্ড বা এমআরআই পরীক্ষায় মাথায় আঘাতের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাঁর ভাষ্য অনুযায়ী, সে সময় ছাত্রদের দাবির প্রেক্ষিতে ‘অ্যালেজড’ শব্দ ব্যবহার করে বিষয়টি উল্লেখ করা হয়েছিল।

স্থানীয় আন্দোলন সমন্বয়ক ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যেও উঠে এসেছে ভিন্ন চিত্র। জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দাবি করেছেন, আশিকুর আন্দোলনে অংশই নেননি। বরং তাঁর ছোট ভাই আন্দোলনে সক্রিয় ছিলেন। তাঁদের মতে, আশিক দীর্ঘদিন ধরে ব্রেন টিউমার বা মস্তিষ্কের জটিল রোগে ভুগছিলেন এবং চিকিৎসার জন্য পরিবার আর্থিক সংকটে ছিল।

মামলার নথিতে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট কুড়িগ্রামে আন্দোলনের সময় হামলায় আহত হন আশিকুর। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কিন্তু হাসপাতালের নথি, স্থানীয় চিকিৎসক ও আন্দোলনকারীদের বক্তব্যে সেই দাবির সঙ্গে মিল পাওয়া যায়নি। এমনকি যেদিন আহত হওয়ার কথা বলা হয়েছে, সেদিন তিনি রংপুর মেডিক্যালে ভর্তি ছিলেন বলেও তথ্য মিলেছে।

এ ঘটনায় করা হত্যা মামলায় তিন সাংবাদিকসহ ১০৪ জনকে আসামি করা হয়। সাংবাদিকদের অভিযোগ, ব্যক্তিগত আক্রোশ ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের নাম মামলায় যুক্ত করা হয়েছে। কুড়িগ্রামের কয়েকজন সাংবাদিক বলেন, আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালন করলেও এখন তাঁরা মিথ্যা মামলার ভার বহন করছেন।

শুধু কুড়িগ্রাম নয়, অনুসন্ধানে আরো উঠে এসেছে লালমনিরহাটের একটি ঘটনা। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া এক ব্যক্তিকেও ‘জুলাই শহীদ’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। নিহতের পরিবার জানিয়েছে, তাঁরা কাউকে দায়ী করেননি কিংবা কোনো মামলা করেননি।

জুলাই আন্দোলনের অন্যতম মুখ সারজিস আলমও স্বীকার করেছেন, যাচাই-বাছাই প্রক্রিয়ায় কিছু ভুল থাকতে পারে। তাঁর মতে, প্রকৃত তথ্য-প্রমাণের ভিত্তিতে ভুল তালিকা সংশোধন করা উচিত। একই সঙ্গে তিনি বলেন, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার জন্য পুরো শহীদ তালিকাকে প্রশ্নবিদ্ধ করা ঠিক হবে না।

এ বিষয়ে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক মো. মাসুদ আলম জানিয়েছেন, ভুলবশত কেউ তালিকাভুক্ত হয়ে থাকলে তা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের সুপারিশ ও হাসপাতালের নথির ভিত্তিতে যাচাই করে তালিকা চূড়ান্ত করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতি আলোচনায় তেহরানে কাতারের প্রতিনিধি দল

1

হামে শিশু মৃত্যু ৭০০ ছাড়াল

2

সীমান্ত নির্ধারণে চীনের চাপ মেনে নিচ্ছে ভারত

3

কিউবার প্রেসিডেন্টের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

4

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে শেষ মুহূর্তে পরিবর্তন

5

রোম পুড়লে নিরো হয়ে বসবো না: ডা. শফিকুর রহমান

6

‘তুমি সারা বিশ্বের লাখো শিশুর অনুপ্রেরণা’, মেসির অবসরে বেকহ্

7

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

8

হামের উপসর্গে একদিনে ১৬ শিশুর মৃত্যু

9

ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়? যা বললেন স্কালোনি

10

ইনিংস ঘোষণা করে পাকিস্তানকে চাপে ফেলল বাংলাদেশ

11

ভিনিসিয়ুস নাকি হালান্ড, কে এগিয়ে?

12

মেসির নামেই বিশ্বকাপের সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ

13

জেনে নিন কত দামে সোনা বিক্রি হচ্ছে আজ

14

তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই: জামায়াতের আমির

15

ফিলিস্তিন ইস্যু নিয়ে বিশ্বকাপে আলোচনায় ইরান

16

যুক্তরাষ্ট্র ইরানে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে

17

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

18

রূপপুরে জ্বালানি লোডিংয়ের ঐতিহাসিক যাত্রা শুরু

19

ঘরেই বানান সুস্বাদু লটকনের আচার, সহজ রেসিপি

20