অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম মুসলিম আবদুল আল-সাইদ

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সাইদ। এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেট সদস্য নির্বাচিত হওয়ার অনন্য কৃতিত্ব অর্জন করেছেন তিনি।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মাইক রজার্সকে দুই লাখেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়েছেন মিসরীয় বংশোদ্ভূত আবদুল আল-সাইদ। গত নভেম্বরে তিনি ডেমোক্রেটিক পার্টির দলীয় মনোনয়ন নিশ্চিত করেছিলেন।

নির্বাচনী প্রচারণায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং শীর্ষস্থানীয় রিপাবলিকান নেতারা আল-সাইদের মুসলিম পরিচয়, ইসরায়েল ইস্যুতে তাঁর অবস্থান ও প্রগতিশীল নীতিগুলোকে গুরুত্ব দিয়ে তুলে ধরেন। তাঁদের দাবি ছিল, এসব অবস্থান সংশ্লিষ্ট সম্প্রদায়গুলোর জন্য ঝুঁকি তৈরি করবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দেবে। তবে রিপাবলিকানদের এসব প্রচারণা মিশিগানের ভোটারদের সমর্থন আদায়ে সফল হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের সাফল্য পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। দলটি আবারও সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে। এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতাসীন মেয়াদের বাকি সময়ে নীতিনির্ধারণ এবং গুরুত্বপূর্ণ সরকারি নিয়োগের ক্ষেত্রে ডেমোক্র্যাটদের প্রভাব বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।

আগামী বছর থেকে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণও ডেমোক্রেটিক পার্টির হাতে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। প্রতিনিধি পরিষদেও দলটির জয়ের আভাস পাওয়া যাচ্ছে। এমনটি হলে ২০২২ সালের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কংগ্রেসের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পেতে পারে ডেমোক্র্যাটরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিচ্ছন্নতাকর্মীদের পারিশ্রমিক মেরে খাওয়ার ঘটনা শুনে অবাক তা

1

মাদ্রাসায় শিশু নির্যাতন বন্ধ হবে কবে, জবাবদিহি কোথায়

2

গান গেয়ে চাকরি হারালেন ঢাবির সেই ভাইরাল শিক্ষক

3

ভায়াগ্রা ব্যবহারের গুঞ্জন উড়িয়ে দিলেন ইংল্যান্ডের কোচ

4

নেইমারকে নিয়েই ব্রাজিলের হেক্সা মিশন

5

অক্টোবরে রেমিট্যান্স এলো ২৮৭ কোটি ডলার

6

ওয়াদা ভঙ্গের পরিণতি ভালো হয়নি: নাহিদ ইসলাম

7

জন্মভূমি ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে হালান্ড

8

বালের্দির বদলি হিসেবে আর্জেন্টিনা দলে সেনেসি

9

আট জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির সতর্কতা

10

দুই হাত নেই, পা দিয়ে লিখেই এইচএসসিতে জিপিএ-৫

11

হঠাৎ কেন ভাইরাল ‘আজ কেন মন উদাসী হয়ে’ গান, জেনে নিন ঘটনা

12

ইরানি সমর্থকদের বরাদ্দকৃত টিকিট বাতিল, স্টেডিয়ামে বসে খেলা দ

13

ভিটামিন সি খেলে কি সর্দি-কাশি কমে

14

ইরানে আবার হামলা হলে যুদ্ধ ছড়িয়ে পড়বে : আইআরজিসি

15

রোনালদোর বান্ধবী জর্জিনার পাঠানো উপহার নিয়ে যা বললেন মেসির স

16

৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

17

একদিনে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন বিশ্বরেকর্ড

18

সারা দেশে হামের সংক্রমণ ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

19

নেপালে জেন জি বিক্ষোভে নিহত ১৯

20