ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ১৭ মে ২০২৬, ১২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারে সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের

ফাইল ছবি

ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের আর্থিক প্রতারণা থেকে সুরক্ষিত থাকতে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি অননুমোদিত কিছু থার্ড-পার্টি প্রতিষ্ঠানের মাধ্যমে কার্ড সংক্রান্ত তথ্য সংগ্রহ করে প্রতারণার ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই সতর্কবার্তা জারি করা হয়। এতে বলা হয়, কিছু প্রতিষ্ঠান ডেবিট ও ক্রেডিট প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে কার্ড নম্বর, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সিভিভি (CVV) নম্বরসহ সংবেদনশীল তথ্য সংগ্রহ করছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তায় বলা হয়েছে, এসব অননুমোদিত প্রতিষ্ঠান কোনো ব্যাংক বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদিত নয়। ফলে এসব কার্যক্রমের মাধ্যমে কার্ডের গোপন তথ্য ফাঁস হয়ে জালিয়াতি, অননুমোদিত লেনদেন এবং আর্থিক ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে।

এছাড়া গ্রাহকদের কার্ড ব্যবস্থাপনা নিরাপদ রাখতে অনুমোদনহীন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কোনো তথ্য না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে শুধু সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদিত চ্যানেলের মাধ্যমেই কার্ড সংক্রান্ত সেবা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা ব্যাংকগুলোর সর্বোচ্চ অগ্রাধিকার। গ্রাহকদের কখনোই ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ডসহ কোনো সংবেদনশীল তথ্য কারও সঙ্গে শেয়ার না করার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো সন্দেহজনক পরিস্থিতি দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করারও পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৩৫৭৬৬ জন হজযাত্রী

1

যেসব কারণে মমতার দলের ভরাডুবি

2

এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হলো অভিনেত্রী কারিনা কায

3

দলীয় নেতাদের সঙ্গে আজ মতবিনিময়ে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহ

4

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে নতুন ১৪ দফা প্রস্তাব পাঠাল ই

5

মার্কিন যুদ্ধজাহাজে পাল্টা হামলা ইরানের

6

ট্রাম্পকে ‘মহা শয়তান’ আখ্যা

7

জাতীয় কনভেনশন সামনে রেখে আজ জরুরি সংবাদ সম্মেলন করবে এনসিপি

8

হান্টাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া জাহাজ স্পেনে পৌঁছেছে

9

বাংলার পবিত্র ভূমিতে নতুন সূর্যোদয় হয়েছে: নরেন্দ্র মোদি

10

ইরান সংঘাতে কমছে মার্কিন অস্ত্রভান্ডার

11

ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে শুল্ক ছাড়

12

সীমান্তে রক্তপাত বন্ধ না হলে সুসম্পর্ক সম্ভব নয় ; রিজভী

13

দুই মাসে ৬০ পদক্ষেপ বাস্তবায়ন

14

এক মাসেই পদত্যাগ নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর

15

৪ মে পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস

16

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

17

মধ্য এশিয়ার খনিজ সম্পদে পশ্চিমাদের নজর, চিন্তিত রাশিয়া

18

ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা

19

চীন-রাশিয়া সম্পর্ক ‘আরও মূল্যবান’

20