ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বন্ধ কারখানা সচল করতে বিশেষ তহবিল হচ্ছে

সংগৃহীত ছবি

বন্ধ হয়ে যাওয়া কল-কারখানা আবার সচল করে দেশে কর্মসংস্থান বৃদ্ধি করতে বিশেষ একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিলের মাধ্যমে কম সুদে ঋণ সুবিধা দেওয়া হবে বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, এই উদ্যোগটি রাজনৈতিক ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নেওয়া হচ্ছে, যার লক্ষ্য আগামী ১৮ মাসে বিপুল পরিমাণ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা।

এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের নেতৃত্বে ১৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিভিন্ন পর্যায়ের নির্বাহী পরিচালক, পরিচালক ও কর্মকর্তারা রয়েছেন।

কমিটি ইতোমধ্যে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠক করেছে এবং বন্ধ কারখানা পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিয়ে আলোচনা করছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান জানিয়েছেন, বন্ধ শিল্প কারখানা দ্রুত চালুর জন্য একটি প্রণোদনা প্যাকেজ শিগগিরই ঘোষণা করা হবে। তবে এর বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।

কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশেষ করে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে যেসব ভালো মানের কারখানা বন্ধ হয়েছে, সেগুলো পুনরায় চালুর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে যেসব প্রতিষ্ঠান বড় ধরনের আর্থিক অপরাধ বা জালিয়াতির সঙ্গে জড়িত, সেগুলো এই সুবিধার আওতায় আসবে না।

কমিটির আলোচনায় কারখানা পুনরায় চালুর জন্য শুধু তহবিল নয়, আরও কিছু সুবিধা দেওয়ার প্রস্তাব এসেছে। এর মধ্যে রয়েছে ঋণ পুনর্গঠনের ক্ষেত্রে ডাউনপেমেন্ট শর্ত শিথিল করা, কারখানা চালুর সঙ্গে সঙ্গে আর্থিক সহায়তা প্রদান এবং আমদানি-রপ্তানির ক্ষেত্রে ব্যাংকিং সুবিধা সহজ করা।

এছাড়া কম মার্জিনে লেটার অব ক্রেডিট (এলসি) খোলার সুযোগ দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে এসব সুবিধা দেওয়ার আগে প্রতিটি কারখানার সম্ভাব্যতা ও আর্থিক অবস্থা যাচাই করা হবে।

বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে বিভিন্ন ব্যাংকের অধীনে থাকা বন্ধ কারখানার তালিকা সংগ্রহ শুরু করেছে। এসব কারখানা পুনরায় চালুর সম্ভাবনা বিশ্লেষণ করে সরকারের কাছে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার ‘শাহেদ ড্রোন’ রুখতে মরিয়া ইউক্রেন

1

দীর্ঘ চিকিৎসার পর রাঙ্গামাটিতে বন্য হাতির মৃত্যু

2

নতুন বাসভাড়া কার্যকর

3

নুয়েনের লড়াই এখনো থামেনি

4

অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

5

মেগা প্রকল্প হতে হবে সঠিক দামে : ড. দেবপ্রিয় ভট্টাচার্য

6

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

7

ওমান উপকূলে যাত্রীবাহী নৌকায় গুলিবর্ষণ

8

পারস্য উপসাগরে আটকা ২০ হাজার নাবিক

9

সংকটে ব্যবসা-বাণিজ্য, চাপে ভোক্তা

10

আসিফ নজরুলের হস্তক্ষেপে সিমিনের রেহাই

11

মেসিকে ছাড়াই আমার একাদশ নিখুঁত : পিয়ার্স মরগান

12

দুপুরের মধ্যে ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টি

13

বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী

14

তাপপ্রবাহ ও লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

15

সংসদে দুই নিয়ন্ত্রক সংস্থার বয়সসীমা বাতিল বিল পাস

16

ডাকসু নির্বাচনে মোট মনোনয়ন ফরম বিক্রি ৬৫৮টি

17

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে প্রায় ৩ কোটি টাকার টোল আদায়

18

ইরান চুক্তির আলোচনায় চাপে আন্তর্জাতিক তেলের দাম

19

ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারে সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের

20