ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

২০২৫ সালে আইপিডিসি’র মুনাফা বেড়েছে ২৫.৩৯ শতাংশ

ছবি সংগৃহীত

বেসরকারি খাতে দেশের প্রথম আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ২০২৫ সালে শক্তিশালী আর্থিক প্রবৃদ্ধি অর্জন করেছে। কোম্পানির নিট মুনাফা গত বছরের তুলনায় ২৫.৩৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৫৫ মিলিয়ন টাকায় দাঁড়িয়েছে।

চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও এই অর্জন কোম্পানিটির ব্যবসায়িক স্থিতিশীলতা ও কার্যকর কৌশলগত ব্যবস্থাপনার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে, যার মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।

আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ সালে শেয়ারপ্রতি আয় (EPS) ১.১১ টাকা বৃদ্ধি পেয়েছে। একই সময়ে সুদ আয় ৮.৫০ শতাংশ বেড়ে ৯,৫৬০ মিলিয়ন টাকায় পৌঁছেছে। পাশাপাশি পরিচালন আয় ৭.৪৩ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩,৪৮৪ মিলিয়ন টাকা।

বিনিয়োগ খাত থেকেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি এসেছে, যেখানে আয় বেড়ে ৯৩.২৯ শতাংশে পৌঁছেছে। ট্রেজারি ব্যবস্থাপনা ও পুঁজিবাজারে কৌশলগত বিনিয়োগ এই বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অন্যদিকে, পরিচালন ব্যয় নিয়ন্ত্রণে রেখে কোম্পানিটি দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে মুনাফা বাড়াতে সক্ষম হয়েছে। পরিচালন মুনাফা ৫.০১ শতাংশ বেড়ে ১,৮৫৩ মিলিয়ন টাকায় পৌঁছেছে।

বছর শেষে কোম্পানির ঋণ, লিজ ও অগ্রিম স্থিতি ৭৪,৬২২ মিলিয়ন টাকায় দাঁড়িয়েছে, যা আগের বছরের তুলনায় ৭.৩১ শতাংশ বেশি। আমানতও ১৪.৬০ শতাংশ বেড়ে ৬২,২৪৯ মিলিয়ন টাকায় পৌঁছেছে, যা বাজারে কোম্পানির প্রতি গ্রাহকদের আস্থা প্রতিফলিত করে।

আর্থিক সূচক অনুযায়ী, রিটার্ন অন ইক্যুইটি (ROE) বেড়ে ৬.৭৪ শতাংশে দাঁড়িয়েছে এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৭.৮৫ টাকা।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, ২০২৫ সালে পরিকল্পিত কৌশল, ব্যয় নিয়ন্ত্রণ এবং ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও শেয়ারহোল্ডারদের দীর্ঘমেয়াদি রিটার্ন বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ চালিয়ে যাবে প্রতিষ্ঠানটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিআই ট্যাগ ব্যবহারে বাধ্যতামূলক নির্দেশনা

1

ইরানের যুদ্ধ ক্ষয়ক্ষতি ২৭০ বিলিয়ন ডলার

2

পাকিস্তানে এ-লেভেল প্রশ্ন ফাঁসের অভিযোগ

3

অনুপ্রবেশকারীদের আদালত নয় সরাসরি সীমান্তে : শুভেন্দু

4

দুই মাসে ৬০ পদক্ষেপ বাস্তবায়ন

5

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল লেবানন ও ইসরাইল

6

পদত্যাগ করলেন মেসিদের কোচ মাচেরানো

7

ঈদুল আজহায় সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

8

চীনের আমন্ত্রণে বেইজিংয়ে বিএনপির প্রতিনিধি দল

9

যুদ্ধবিরতির মধ্যেও ইউক্রেনে রুশ হামলা

10

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল

11

হরমুজ প্রণালী অতিক্রম করল দুটি ইরানি জাহাজ

12

হরমুজ প্রণালীতে আবারও বাড়ছে জাহাজ চলাচল

13

জেনে নিন কত দামে সোনা বিক্রি হচ্ছে আজ

14

হাসপাতালে অনেকটা সুস্থ আছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু:

15

ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত

16

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনা

17

আমিরাত উপকূলে তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা

18

ভারতের ৫ রাজ্যের বিধানসভা ফলাফল: কোথায় কে গড়ছে সরকার

19

পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

20