দেশের সব বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বুধবার বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সংশোধিত নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, ‘বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি প্রবিধানমালা, ২০০৯’ অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন করতে হবে।
তবে বিশেষ কোনো ক্ষেত্র ব্যতীত এ আদেশ শুধু ওই প্রবিধানমালার প্রবিধি-৪-এ উল্লেখিত ব্যবস্থাপনা কমিটির ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
এ লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। অ্যাডহক কমিটি গঠনের ক্ষেত্রে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পূর্ববর্তী নির্দেশনাসমূহ অনুসরণ করতে হবে বলেও আদেশে জানানো হয়েছে।
মন্তব্য করুন