ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব পালিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব “বিঝু-বিষু-বিহু-বৈসুক-সাংগ্রাই-সাংগ্রাইং-থাংগ্রেন-সাংক্রান-চাংক্রান-পাতা” উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে রবিবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই ঐতিহ্যবাহী উৎসব পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি এবং পানিতে ফুল ভাসানোর মতো ঐতিহ্যবাহী আয়োজন, যা পুরো ক্যাম্পাসকে উৎসবের আবহে রূপ দেয়।

এই আয়োজনের উদ্যোগ নেয় “ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ”। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। এ সময় আরও উপস্থিত ছিলেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সহসভাপতি শান্তিময় চাকমা।

পাহাড়ি জনগোষ্ঠীর এই ঐতিহ্যবাহী উৎসবকে ঘিরে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক আনন্দঘন ও সম্প্রীতিময় পরিবেশ সৃষ্টি হয়, যা বিভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে সৌহার্দ্য ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিককে প্রকাশ্যে হামলার হুমকি ছাত্রদল নেতার

1

ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে শুল্ক ছাড়

2

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

3

প্রতিদিন কত ঘণ্টা ঘুমানো উচিত ?

4

২০২৬ বিশ্বকাপে ইরান ইস্যুতে অবস্থান নরম করলেন ডোনাল্ড ট্রাম্

5

নেইমারকে নিয়েই ব্রাজিলের হেক্সা মিশন

6

শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণ জিতলো বাংলাদেশ, নিশ্চিত এশিয়ান চ্য

7

তাপপ্রবাহে ভারতে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

8

মার্কিন হিসাব উল্টে দ্রুত সামরিক শক্তি পুনর্গঠন করছে ইরান

9

গর্ভধারণের জন্য সঠিক সময় কোনটি? জেনে নিন

10

আমার মেয়ে কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দেবেন

11

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

12

বিচার দূরে, দায় খোঁজাই শুরু হয়নি

13

যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় অনিশ্চয়তা, আবারও তেলের দাম বৃদ্ধি

14

মিরপুর হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল

15

২০২৬-২৭ ঘাটতি মেটানোই বড় চ্যালেঞ্জ

16

ইরানে আবার হামলা হলে যুদ্ধ ছড়িয়ে পড়বে : আইআরজিসি

17

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

18

ভারতে হাসপাতালের দেয়াল ধসে শিশুসহ নিহত ৭

19

যুক্তরাষ্ট্রের দ্বিমুখী বার্তায় জটিল হচ্ছে আলোচনা: আরাগচি

20