ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

৯ মে নবীনদের বরণে প্রস্তুত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ছবি: সংগৃহীত

নতুন শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখর হতে যাচ্ছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিতে আগামী ৯ মে আয়োজন করা হয়েছে আড়ম্বরপূর্ণ ওরিয়েন্টেশন অনুষ্ঠান।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ১৫৭তম একাডেমিক কাউন্সিল সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। ওরিয়েন্টেশন শেষে ১০ মে থেকে আনুষ্ঠানিকভাবে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

রুয়েটে তিনটি প্রকৌশল অনুষদের অধীনে মোট ১৪টি বিভাগে আসন রয়েছে ১ হাজার ২৩০টি। এর মধ্যে সিএসই, ইইই, সিভিল ও মেকানিক্যাল বিভাগে ১৮০টি করে আসন, অন্যান্য কয়েকটি বিভাগে ৬০টি করে এবং কিছু বিশেষায়িত বিভাগে ৩০টি করে আসন নির্ধারিত রয়েছে।

চলতি শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু হয় ৩ ফেব্রুয়ারি। এর আগে ২ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। এরপর ২২ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে ১৮ হাজার ২৭৭ জন আবেদনকারীর মধ্যে ১৫ হাজার ৫৬৭ জন অংশ নেন।

২৪ জানুয়ারি প্রকাশিত ফলাফলে ‘ক’ গ্রুপে ৭ হাজার ৭০২ জন এবং ‘খ’ গ্রুপে ২৭৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। পরবর্তীতে ধাপে ধাপে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়, যেখানে বিষয় নির্বাচন, কাগজপত্র যাচাই এবং মেডিকেল পরীক্ষা অন্তর্ভুক্ত ছিল।

ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সুবিধার্থে ‘অটো মাইগ্রেশন’ ব্যবস্থা চালু ছিল, যার মাধ্যমে শূন্য আসন সাপেক্ষে শিক্ষার্থীরা উচ্চতর পছন্দের বিভাগে স্থানান্তরের সুযোগ পেয়েছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, নবীনদের আগমনে ক্যাম্পাসে নতুন উদ্দীপনা তৈরি হবে এবং শিক্ষার্থীরা একটি আধুনিক ও গবেষণাধর্মী পরিবেশে তাদের একাডেমিক যাত্রা শুরু করতে পারবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরুভূমিতে যাত্রার আগে উটকে লবণ খাওয়ানো হয় কেন

1

ভেনিজুয়েলার গবেষণা কেন্দ্র থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নি

2

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু

3

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের আশঙ্কা

4

গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বিএনপি

5

দক্ষিণ লেবাননে পানি সরবরাহ কেন্দ্রে হামলা

6

মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে বিশেষজ্ঞদের যেসব পরামর্শ

7

এভারেস্টে নতুন ইতিহাস গড়লেন দুই নেপালি পর্বতারোহী

8

ইরানের ১০ প্রদেশে বন্যা সতর্কতা, ভারী বর্ষণ ও ঝড়ের শঙ্কা

9

এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে ড. নাদিম

10

ইতিহাসের রাজকীয় পাত থেকে মতিঝিলের খাবার দোকান

11

ইরান সংঘাত ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি: চাপে হোয়াইট হাউস

12

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে নতুন ১৪ দফা প্রস্তাব পাঠাল ই

13

ইরানকে কেউ আত্মসমর্পণ করাতে পারবে না : পেজেশকিয়ান

14

গরমে আখের রস পান করার আগে জেনে নিন নিরাপত্তার বিষয়

15

এখন পর্যন্ত দেশে হামের টিকা পেয়েছে ১ কোটি ৭২ লাখ শিশু

16

ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের

17

জুলাইয়ে শিক্ষার্থীরা পাবে পাটের ব্যাগ ও পোশাক

18

বিচার দূরে, দায় খোঁজাই শুরু হয়নি

19

হরমুজ প্রণালীতে ২৪০০ নাবিক আটক

20