অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ০৯:২৯ এএম
অনলাইন সংস্করণ

বকেয়া টাকা চাওয়ায় কাঠমিস্ত্রিকে মারলেন অভিনেতা সোহম

ছবি: সংগৃহীত

বকেয়া টাকা চাওয়ায় কাঠমিস্ত্রিকে মারধর করার অভিযোগ উঠেছে ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা ও সাবেক বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। পাওনা টাকা চাইতে সোহমের বাড়িতে গিয়েছিলেন এক কাঠমিস্ত্রি। 

টাকা চাওয়ার কারণে তাকে গালিগালাজ, মারধর এবং প্রাণনাশের হুমকি দেন অভিনেতা। এ ঘটনায় সোহম চক্রবর্তীর বিরুদ্ধে বেহালা থানায় লিখিত অভিযোগ করেছেন কাঠমিস্ত্রি রাজকাপুর শর্মা। 

অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে মামলা দায়ের করেছে পুলিশ। অভিযোগে সোহমের পাশাপাশি তার দেহরক্ষী তোতন সর্দারের নামও রয়েছে।

রাজকাপুরের দাবি, গত ১২ মে সোহমের বাড়িতে একটি আলমারি তৈরির কাজ পান তিনি। চুক্তি হয় ৫৫ হাজার টাকায়। অগ্রিম হিসেবে দেওয়া হয়েছিল ৩০ হাজার টাকা। কাজ প্রায় ৮০ শতাংশ শেষ হওয়ার পর আরও দুটি আলমারি তৈরির দায়িত্ব পান তিনি। সেগুলোরও প্রায় অর্ধেক কাজ শেষ হয়ে যায় বলে অভিযোগ।

কিন্তু এরপর আর টাকা না পাওয়ায় বকেয়া পারিশ্রমিক চাইতে যান রাজকাপুর। তার অভিযোগ, সেই সময় সোহম তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং মারধর করেন। অভিনেতার দেহরক্ষীর বিরুদ্ধেও একই ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

শুধু মারধর নয়, অভিযোগপত্রে প্রাণে মেরে ফেলার হুমকি এবং তার ফোন ছিনিয়ে নেওয়ার কথাও জানিয়েছেন রাজকাপুর। 

গত জুলাইয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ৬৮ লাখ টাকা নিয়ে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও প্রাণনাশের হুমকির অভিযোগ করা হয়েছিল তার বিরুদ্ধে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুইবার চুরি হয়েছিল বিশ্বকাপ ট্রফি

1

ঈদযাত্রার ট্রেন টিকিটে প্রতারণা ঠেকাতে ‘রেল সেবা’ অ্যাপ ব্যব

2

দল বাঁচাতে আ.লীগের শীর্ষ নেতাদের দেশে ফেরার আহ্বান তৃণমূলের

3

১৮২ রানে থামলো নিউজিল্যান্ড

4

বোমা তৈরির মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধের হুঁশিয়ারি ইরানের

5

আলোচনা ব্যর্থ হলে আবারও যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: আরাগচি

6

রাম চরণের ‘পেদ্দি’ মুক্তি পাচ্ছে ৪ জুন

7

এভারেস্টে অতিরিক্ত ভিড়, ২ ভারতীয় পর্বতারোহীর মৃত্যু

8

ছয় হাজারের বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

9

লালমনিরহাট সীমান্তে ৭ পাসপোর্টসহ আটক সাবেক ডিজি সাব্বির

10

প্রবীণ নারীদের একাকিত্ব ও সংকট

11

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল কি গোল্ডেন বুটের হিসাবে যো

12

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে আজ যুক্তিতর্ক শুরু

13

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা এডিবির

14

ইতিহাসের রাজকীয় পাত থেকে মতিঝিলের খাবার দোকান

15

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে কে জিতবে? এআই যা জানাল

16

আসিফ মাহমুদের টাকা আছে সুইস ব্যাংকেও : দুদক

17

জন্মনিয়ন্ত্রণ পিলের দাম দিতে গিয়ে যেভাবে ফাঁস হলো স্বামীর পর

18

ইরানকে আলোচনায় ফেরার আহ্বান জার্মান চ্যান্সেলরের

19

মিশরের বিপক্ষেই ২১ বছর আগে ইতিহাস লেখা শুরু করেছিলেন মেসি

20