ডিজিটাল নিউজ ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

নিজেদের ব্যর্থতা লুকাতে বারবার ভারতকে উসকানি দেয় পাকিস্তান

ছবি: সংগৃহীত

ভারতকে উদ্দেশ্য করে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের এ ধরনের আচরণে সংযত হওয়া উচিত।

ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা পাকিস্তানের নেতৃত্বের পক্ষ থেকে একের পর এক যুদ্ধোন্মাদ, বিদ্বেষপূর্ণ ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের খবর দেখছি।

নিজেদের ব্যর্থতা আড়াল করতে ভারতবিরোধী উসকানি দেয়া পাকিস্তানের পুরাতন কৌশল বলে অভিযোগ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। জয়সওয়াল হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তানের উচিত এ ধরনের বক্তব্যে তাদের ভাষা সংযত করা। কারণ যে কোনো ভুল পদক্ষেপের পরিণতি খুবই যন্ত্রণাদায়ক হতে পারে, যেটা সম্প্রতি পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে।

এই প্রতিক্রিয়া এমন এক সময় এলো, যখন কয়েকদিন আগে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ফ্লোরিডার ট্যাম্পায় এক মন্তব্যে ‘ভবিষ্যতের যুদ্ধে’ তার দেশ অস্তিত্বের হুমকির সম্মুখীন হলে তবে পরমাণু হামলার হুমকি দেন।

এ ছাড়া সিন্ধু নদের বিষয়ে পাক সেনাপ্রধান বলেন, আমরা ভারতের বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব এবং যখন তারা বাঁধ বানাবে, তখন আমরা ১০টি ক্ষেপণাস্ত্র দিয়ে তা ধ্বংস করে দেব। সিন্ধু নদীর পানি ভারতীয়দের পারিবারিক সম্পত্তি নয়। আমাদের মিসাইলের কোনো অভাব নেই।

এর আগে ১১ আগস্ট ভারতের পররাষ্ট্র বিবৃতিতে বলা হয়, এই ধরনের মন্তব্যের মধ্যে যে দায়িত্বহীনতা রয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায় সে বিষয়ে তার নিজস্ব সিদ্ধান্তে আসতে পারে। এটি এমন একটি রাষ্ট্রে পারমাণবিক কমান্ড এবং নিয়ন্ত্রণের অখণ্ডতা সম্পর্কে সুপ্রতিষ্ঠিত সন্দেহগুলোকে আরও জোরদার করে যেখানে সামরিক বাহিনী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সাথে হাত মিলিয়ে কাজ করছে। পাকিস্তানের ‘পারমাণবিক ব্ল্যাকমেইল’-এর কাছে নতি স্বীকার না করার নয়াদিল্লির অবস্থান পুনর্ব্যক্ত করেছে মন্ত্রণালয় এবং জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে নেইমারকে দেখতে চান মেসি

1

আজ থেকে ভারতের পণ্যে ৫০ শতাংশ মার্কিন শুল্ক কার্যকর

2

বিনিয়োগ ও জ্বালানিতে বাংলাদেশে আগ্রহী জার্মানি

3

বিশ্বকাপে দায়িত্ব হারালেন সোমালি রেফারি ওমর আরতান

4

এভারেস্টে নিজেদের রেকর্ড ভাঙলেন ২ নেপালি পর্বতারোহী

5

ভুলের জন্য ক্ষমা চেয়েছেন ইনফান্তিনো,বহাল থাকছে ফিফা সভাপতি প

6

বৃষ্টিতে রাজধানীর পশুর হাটে ভোগান্তি

7

ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান, আনুষ্ঠানিক ঘোষণা মঙ্গলবার

8

গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বিএনপি

9

ফ্রান্সের হাতে আর্জেন্টিনা-মিশরের বাঁশি

10

বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত বাদ পড়েছে যেসব দল, দেখে নিন

11

বেইজিং পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

12

৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্

13

হেক্সা পূরণ করতে না পারায় ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ু

14

স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে ফিরছেন নেইমার

15

আর্জেন্টিনার কাছে প্রতিটি ম্যাচ উৎসবের মতো

16

ইরানের বিপুল ক্রিপ্টো সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র

17

২৬ জুন পবিত্র আশুরা, মহররম মাসের চাঁদ দেখা গেছে

18

মাদারীপুরের আকাশে রহস্যময় আলোক রশ্মি

19

ঢাকা-সিলেট রুটে ডাবল লাইন রেলপথ নির্মাণের ঘোষণা

20